জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ২০:১৭ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২০:১৭

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত ‘পিপলস ক্লাইমেট সামিট বিয়ন্ড কপ৩১’-এ জলবায়ু ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে ন্যায্য উত্তরণ, জলবায়ু ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং ঐতিহাসিক দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি তুলেছেন তারা।

১৪ থেকে ১৮ নভেম্বর আনতালিয়ার মিমার সিনান কংগ্রেস সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক আন্দোলন, নাগরিক সমাজের সংগঠন, আদিবাসী জনগোষ্ঠী, শ্রমিক, কৃষক, মৎস্যজীবী, তরুণ এবং জলবায়ু ও পরিবেশগত ন্যায়বিচার আন্দোলনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

১৫ নভেম্বর সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন ওয়াটারকিপার অ্যালায়েন্সের গ্লোবাল বোর্ড সদস্য শরীফ জামিল, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (সিএএন) ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট তাসনিম এসপ, জাপানিজ কমিউনিস্ট পার্টির সদস্য তোমো ইওয়াবুচি, সমাজবিজ্ঞানী মার্কুস উইসেন এবং পিপলস ক্লাইমেট সামিটের পক্ষ থেকে ইসেহান বালতা।

শরীফ জামিল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিপূরণসহ পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে। ২০২৪ সালে বাংলাদেশের ফেনীর ভয়াবহ বন্যা, ইস্তাম্বুল ও ব্যাংককে অতিবৃষ্টিজনিত দুর্যোগ এবং লন্ডন ক্লাইমেট উইকের সময় তীব্র তাপপ্রবাহের জন্য দায়ী কারা, সেই প্রশ্ন তোলেন তিনি। জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী গ্লোবাল নর্থের দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানান তিনি।

বিশ্বজুড়ে যুদ্ধ ও সামরিকীকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাসনিম এসপ বলেন, মানুষ ও মানবতাকে হত্যার জন্য গ্লোবাল নর্থের দেশগুলো যেভাবে দ্রুত সম্পদ ও সামরিক শক্তি সংগঠিত করতে পারে, জলবায়ু বিপর্যয় মোকাবিলায় নিজেদের অঙ্গীকার ও দায়িত্ব পালনে সেভাবে এগিয়ে আসে না। কপ৩১-এর মতো আন্তর্জাতিক আলোচনার মঞ্চে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনে বাধ্য করতে বিশ্বজুড়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বক্তব্য দেওয়া অন্য প্রতিনিধিরাও জলবায়ু সংকট মোকাবিলায় মানুষের অধিকার, বৈশ্বিক সংহতি এবং ন্যায়বিচারভিত্তিক রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে যুদ্ধ ও সামরিকীকরণ, জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ, করপোরেটনিয়ন্ত্রিত খাদ্যব্যবস্থা এবং বাস্তুতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে বৈশ্বিক আন্দোলন জোরদারের আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি বৈশ্বিক জবাবদিহি ও ঐতিহাসিক জলবায়ু ঋণ পরিশোধের দাবি তোলা হয়েছে।

১৪ নভেম্বর বৈশ্বিক কর্মদিবসের অংশ হিসেবে আনতালিয়ার রাজপথে যৌথ পদযাত্রার মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। ১৮ নভেম্বর পর্যন্ত আলোচনা ও সম্মিলিত কর্মসূচি চলবে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, নেশন্স লিগে এক ম্যাচও জেতেনি তুরস্ক
অর্থায়ন ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে জলবায়ু সম্মেলনে মতবিরোধ
সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আইনি অনুমোদন তুরস্কের
সর্বশেষ খবর
চীনের যে ‘মিরাকল’ শহরে এখনও যাননি কোনও মার্কিন প্রেসিডেন্ট
চীনের যে ‘মিরাকল’ শহরে এখনও যাননি কোনও মার্কিন প্রেসিডেন্ট
আগামী বছরের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর
আগামী বছরের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর
নতুন আইনে ব্যাংকে লুটপাটে ব্যক্তিকে দায়ী করার বিধান আছে, চলছে ৫ ব্যাংকে ফরেনসিক অডিট
নতুন আইনে ব্যাংকে লুটপাটে ব্যক্তিকে দায়ী করার বিধান আছে, চলছে ৫ ব্যাংকে ফরেনসিক অডিট
‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি জাতীয় ঐক্যে ফাটল ধরাচ্ছে’
‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি জাতীয় ঐক্যে ফাটল ধরাচ্ছে’
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল