বিমান চলাচল খাতের উন্নয়নে আইকাওয়ের সহযোগিতা চাইলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৬, ০০:০৯ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০০:০৯

বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদারের বিষয়ে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ।

কানাডার মন্ট্রিলে আইকাওয়ের ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাসচিব হুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বৈঠকে বাংলাদেশ ও আইকাওয়ের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং উদীয়মান বিমান চলাচল প্রযুক্তির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মহাসচিব বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আইকাওয়ের আগ্রহের কথা জানান। একই সঙ্গে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। পরিবেশগত টেকসই উন্নয়ন ও ‘অ্যাডভান্সড এয়ার মোবিলিটি’র সম্ভাবনার কথা উল্লেখ করে বিমান চলাচলের এসব নতুন ক্ষেত্রে কাজ করতে বাংলাদেশকে উৎসাহিত করেন তিনি।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে কারিগরি দক্ষতা, বিমান চলাচলের নিরাপত্তা তদারকি, পরিদর্শকদের প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নে আইকাওয়ের সহযোগিতা চান তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বিমান চলাচল খাতের উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন। এ শিল্পের অগ্রগতিতে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
আন্তর্জাতিক রুটে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সকে ভাড়া পর্যালোচনার নির্দেশ বেবিচকের
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
সর্বশেষ খবর
সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি
সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি
রোহিঙ্গাদের মধ্যে নতুন আশা, দেশে ফেরার পথ কতটা খুললো?
রোহিঙ্গাদের কী বার্তা দিলেন খলিলুর রহমান? রোহিঙ্গাদের মধ্যে নতুন আশা, দেশে ফেরার পথ কতটা খুললো?
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—১০ অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া আওয়ামী লীগ রিকন্সিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ   
সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া আওয়ামী লীগ রিকন্সিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ   
সর্বাধিক পঠিত
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে 
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে 
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান