এ হত্যার পেছনে জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

জামাল উদ্দিন, সাতকানিয়া (চট্টগ্রাম) থেকে
০৫ জুন ২০১৬, ১২:৪২ আপডেট : ০৫ জুন ২০১৬, ১২:৫৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘এসপি বাবুল আক্তারের স্ত্রীর হত্যাকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ হত্যার পেছনে আরও কোনও কারণ আছে কিনা তা গোয়েন্দারা খতিয়ে দেখবে।’

চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে আজ রবিবার (৫ জুন) সকালে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসী দমনে বাবুল আক্তার অনেক কাজ করেছেন। তিনি একজন নির্ভীক পুলিশ অফিসার। যে কারণে তার স্ত্রীকে হত্যা করা হতে পারে।’ স্বরাষ্ট্রমন্ত্রী এ হত্যাকাণ্ডকে পৈশাচিক ও নৃশংস হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন।

এ হত্যাকাণ্ডের পর অন্যান্য পুলিশ কর্মকর্তা যারা জঙ্গিবাদ দমনে কাজ করছেন তাদের পরিবার নিয়ে চিন্তিত কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তাদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যেসব উন্নত দেশ আমাদের জ্ঞান দেওয়ার চেষ্টা করে, সেসব দেশের উন্নত ব্যবস্থা থাকার পরও সেখান থেকে গুলি নিয়ে সহজেই চলে আসা যায়। আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ঠিকই সেগুলো আটক করতে সক্ষম হয়।’

সাতকানিয়া থেকে স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ঘটনাস্থল পরিদর্শন যাচ্ছেন। এরপর তিনি বাবুল আক্তারের বাসায় যাবেন।

এসপি বাবুল আক্তার পরিবার নিয়ে নগরের ওআর নিজাম রোডে থাকেন। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে যান মাহমুদা খানম মিতু। বাসার কাছাকাছি জিইসি মোড়ের ওয়েল ফুডের সামনে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: 

‘এ হামলা জঙ্গি কর্মকাণ্ডে নতুন মাত্রা’

ঢাকা ওয়াসার এতো প্রকল্প, তবু সংকট বিশুদ্ধ পানির!

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহু নাকি আইজেনকট, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে?
নেতানিয়াহু নাকি আইজেনকট, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে?
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতানুষ্ঠান
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতানুষ্ঠান
হেলিকপ্টারে গ্রামে এসেছে সেনাসদস্য তিতাসের লাশ, জানাজা ও দাফন সম্পন্ন
হেলিকপ্টারে গ্রামে এসেছে সেনাসদস্য তিতাসের লাশ, জানাজা ও দাফন সম্পন্ন
৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী
৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি