জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৬, ১৮:২৬আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৮:২৭

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্যের প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতোমধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে।
রবিবার গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন।
জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে অন্যান্য দল থেকে, বিষয়টি উল্লেখ করে এক সাংবাদিক প্রধানমন্ত্রীর মনোভাব জানতে চান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো মনে করি ইতোমধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে। আর যারা এই সমস্ত সন্ত্রাস, জঙ্গিবাদ, পুড়িয়ে মানুষ মারা অথবা যুদ্ধাপরাধী, এসবের সঙ্গে যারা জড়িত তাদের কথা আলাদা। যাদের ঐক্য হলে পরে সত্যিকারভাবে সন্ত্রাস দূর করা যাবে, তাদের ঐক্য কিন্তু ঠিকই গড়ে উঠেছে। এই ঐক্য কিন্তু থাকবে, এটাই হলো বাস্তব।’
মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত একাদশ এশিয়া-ইউরোপ সম্মেলনে (আসেম) যোগদান শেষে প্রধানমন্ত্রী আজ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন উপস্থিত ছিলেন।

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
আকাশেই কমান্ড সেন্টার, শি জিনপিংয়ের বিমানে আর কী কী আছে 
আকাশেই কমান্ড সেন্টার, শি জিনপিংয়ের বিমানে আর কী কী আছে 
পুলিশ নয়, আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করলেন জেন-জি সদস্যরা
পুলিশ নয়, আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করলেন জেন-জি সদস্যরা
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা