‘রোহিঙ্গাদের এক জায়গাতে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০১

বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ (ছবি- সাজ্জাদ হোসেন) মিয়ানমারের রাখাইনে চলমান সহিংসতার ফলে সীমান্ত পেরিয়ে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম চলে এসেছেন বাংলাদেশে। রোহিঙ্গাদের এই স্রোত ঠেকানোর উপায় নেই। কিন্তু তারা ছড়িয়ে-ছিটিয়ে থাকলে তাদের সেবা দেওয়া যেমন কঠিন, তেমনি তাদের সংখ্যা নির্ধারণ করাটাও কঠিন। তাই এই ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রোহিঙ্গাদের এক জায়গাতে নেওয়া।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শুরু হওয়া ‘রোহিঙ্গা সংকট বনাম মানবতা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এসব কথা বলেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।
বৈঠকিতে হারুন উর রশীদ বলেন, ‘চলমান এই রোহিঙ্গা সংকটে এরই মধ্যে বাংলাদেশ রোহিঙ্গাদের নিবন্ধন শুরু হয়েছে। এর জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই নিবন্ধন প্রক্রিয়াও কঠিন হয়ে দাঁড়াবে যদি তাদের একটি স্থানে নিয়ে না আসা যায়। কিন্তু রোহিঙ্গারা এখন অনেকটা ট্রমাটাইজড হয়ে রয়েছে। তারা অত্যাচারের ভয়ে ভীত হয়ে রয়েছে। তাই তাদের এক জায়গায় আনাটাও খুব কঠিন হবে।’
হারুন উর রশীদ আরও বলেন, ‘আমরা রোহিঙ্গাদের জাতীয়তা নিশ্চিত করতে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছি। এর পাশাপাশি তাদের নাগরিকত্বের বিষয়টিও রয়েছে। তারা যদি মিয়ানমারে ফিরে যাওয়ার সুযোগ পায়, তাহলে যেন সেখানে গিয়ে আবার জাতীয়তা ও নাগরিকত্ব নিয়ে কোনও কূটনীতির মধ্যে না পড়ে যায়, সেটাও খেয়াল রাখতে হবে।’
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন সাবেক পররাষ্ট্র সচিব মুন্সী ফয়েজ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান, ব্র্যাক-এর মাইগ্রেশন প্রকল্পের প্রধান শরীফুল হাসান ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান।
মুন্নী সাহা’র সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন-

‘ভোটের রাজনীতির কারণে নিশ্চুপ সু চি’
‘রোহিঙ্গাদের দুর্দশা বর্ণনা করার ভাষা নেই’

‘রোহিঙ্গাদের স্বীকার করতে চায় না মিয়ানমার’

‘রোহিঙ্গা ইস্যুতে ২ প্রতিবেশীকে আমরা পাশে পাইনি’

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু