রসিক নির্বাচনের ফল বিএনপি’র জন্য বার্তা: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ২০:৪৯

ওবায়দুল কাদের রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ফল বিএনপি’র জন্য বার্তা বলে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এই নির্বাচনে (রসিক নির্বাচন) যে ফল আসছে, তা বিএনপির জন্য একটি বার্তা।’ ভোটের ফলাফলে আওয়ামী লীগ পরাজিত হলেও গণতন্ত্রের বিজয় হবে বলেও মন্তব্য করেন তিনি।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে ভোটের ফলাফলে আওয়ামী লীগ পরাজিত হলেও বিজয় হবে রাজনীতির। এটা গণতন্ত্রের বিজয়। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব— তা আবার রেকর্ড বুকে স্থান পেয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা তো সব নির্বাচনে জিতবো না। স্বচ্ছ নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, আমরা মেনে নেই।’

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, ‘কুমিল্লায় পরাজিত হয়েছি সেটাও মেনে নিয়েছি। জয়-পরাজয় আমরা মেনে নেই।’

/পিএইচসি/এএইচ/টিআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান