প্রধানমন্ত্রীর সংবর্ধনায় ১০ লাখ মানুষের সমাগম হবে: মাওলানা মাসঊদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৮, ১৭:১৭আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২৩:৩৪

শোকরানা মাহফিলের প্রস্তুতি ঘুরে দেখছেন মাওলানা মাসঊদসহ অন্যরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা প্রদান উপলক্ষে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নেতৃত্বাধীন আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত শোকরানা মাহফিলে দশ লাখের বেশি মানুষ যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। শনিবার (৩ অক্টোবর) সোহরাওয়ার্দী উদ্যানে মাহফিলের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আগামীকাল রবিবার ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনা দেওয়া হবে।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কওমি মাদ্রসার জন্য নজীরবিহীন একটি কাজ করেছেন। যা ইতোপূর্বে কেউই করেনি। আমরা তাকে শুকরিয়া জানাতেই একত্র হবো।’
গত ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমীল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’ পাস করা হয়।

নির্বাচনের আগে এমন একটি সমাবেশ কোনও প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে মাওলানা মাসঊদ বলেন, ‘এটি নির্বাচনি সমাবেশ নয়। আহমদ শফী শোকরানা মাহফিলে উপস্থিত থাকবেন। তিনি নিজেই তো প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন। এ মাহফিলের সভাপতিত্বও করবেন তিনি। আমরা দোয়া করছি, তাকে আল্লাহ তায়ালা সুস্থ রাখুন।’
হেফাজতে ইসলাম একসময় সরকারের বিরুদ্ধে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল, এখন পক্ষে চলে এলো কীভাবে? এমন এক প্রশ্নের জবাবে মাওলানা মাসঊদ বলেন, ‘হেফাজতে ইসলাম সরকারের বিরুদ্ধে ছিল না। তারা শাপলা চত্বরে তাদের দাবি সরকারের কাছে পেশ করেছিল। আর এখন তো অনেক বড় একটি কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। কওমি মাদ্রসার স্বীকৃতি প্রদান। আইন পাস করানো ছোট কোনও বিষয় নয়। এটা নজীরবিহীন।’
সমাবেশে দাবি উত্থাপন প্রসঙ্গে মাওলানা মাসঊদ বলেন, ‘সেরকম কোনও বিষয়ে সম্মিলিত পরামর্শ হয়নি। তবে জামায়াত নিষিদ্ধকরণ, কাদিয়ানিদের মিথ্যাচার প্রচারের বিরুদ্ধে আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী এ বিষয়েও ভালো ভূমিকা রাখতে পারবেন।’
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি মাওলানা ইয়াহয়া মাহমুদ, মহাসচিব মুফতি মুহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী, অভিভাবক পরিষদ সদস্য মাওলানা আইয়ুব আনসারী, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির প্রমুখ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত