‘ভালো কিছু করে তারপর বিস্তারিত কথা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৬, ২০:৫৮ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২০:৫৮

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ নারী ফুটবল দল। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) ক্যাম্প শেষে ঢাকায় ফিরে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমারা। নতুন কোচ এরিক মারের লক্ষ্যও আপাতত মাঠের কাজেই মনোযোগ দেওয়া। সংবাদমাধ্যমের সামনে কথা বলতে চান না এখনই। তার সোজাসাপ্টা কথা, ‘ভালো কিছু করে তারপর বিস্তারিত কথা হবে।’

রবিবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামে দল। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ঘাম ঝরানো অনুশীলন। ফুটবলাররা অনুশীলন শেষে মাঠ ছাড়লেও সবার শেষে ড্রেসিংরুমে ফেরেন নতুন কোচ মারে।

গত ৯ নভেম্বর নারী ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন ফরাসি এই কোচ। দায়িত্ব নেওয়ার পর থেকেই অনেকটা আড়ালে রয়েছেন তিনি। গণমাধ্যমের সামনেও এখন পর্যন্ত বড় কোনো মন্তব্য করেননি।

তবে রবিবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে দেখা হতেই বাংলায় সালাম বিনিময় করে চমকে দেন মারে। হাসিমুখে বলেন, ‘আসসালামুয়ালাইকুম, কেমন আছেন, ভালো? আলহামদুলিল্লাহ?’

নিজের ভালো থাকার কথাও জানান তিনি। তবে দলের প্রস্তুতি কিংবা অনুশীলন নিয়ে প্রশ্ন করা হলে আপাতত বিস্তারিত বলতে রাজি হননি নতুন কোচ। বরং মাঠের কাজ দিয়েই নিজের পরিকল্পনার প্রতিফলন ঘটাতে চান তিনি।

মারে বলেন, ‘এখন কিছু বলতে চাচ্ছি না। আমি এখন দল নিয়ে, অনুশীলন নিয়েই থাকতে চাই। ভালো কিছু করে তারপর বিস্তারিত কথা হবে।’

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচের আগে হাতে সময় খুব বেশি নেই। তাই আপাতত সংবাদমাধ্যমের সামনে কথা বলার চেয়ে অনুশীলন ও দল গোছানোর কাজেই বেশি মনোযোগ দিতে চান মারে। মাঠের প্রস্তুতিতেই নিজের কাজের ছাপ রাখতে চান ফরাসি এই কোচ। এখন সেই প্রস্তুতির প্রতিফলন ম্যাচে কতটা দেখা যায়, সেটিই দেখার অপেক্ষা।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে, পরের গন্তব্যও জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে, পরের গন্তব্যও জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘ভালো কিছু করে তারপর বিস্তারিত কথা হবে’
‘ভালো কিছু করে তারপর বিস্তারিত কথা হবে’
ককটেল বিস্ফোরণে কবি নজরুল কলেজের কর্মচারী ও ছাত্রদল নেতা আহত
ককটেল বিস্ফোরণে কবি নজরুল কলেজের কর্মচারী ও ছাত্রদল নেতা আহত
এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে একসঙ্গে যুক্ত করা যাবে ১ হাজার ৫০০ সদস্য
এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে একসঙ্গে যুক্ত করা যাবে ১ হাজার ৫০০ সদস্য
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া