ককটেল বিস্ফোরণে কবি নজরুল কলেজের কর্মচারী ও ছাত্রদল নেতা আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৬, ২০:৫৫ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২০:৫৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কলেজের মূল ফটকের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজ ছাত্রদলের এক নেতা ও এক কর্মচারী আহত হয়েছেন।

রবিবার ( ২২ নভেম্বর) বিকাল ৫টার দিকে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য রিমন আলী ও কলেজের মালি জাহাঙ্গীর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা থাকায় পুলিশ ও র‍্যাবের বিশেষ বাহিনীর সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পরই কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কবি নজরুল কলেজের শিক্ষার্থী মো. আসাদ বলেন, ‘ঘটনার সময় আমরা এখানেই ছিলাম। বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ ছিল। ককটেলটি ওই দিক থেকেও আসতে পারে, আবার আমাদের কলেজের ছাদ থেকেও পড়ে থাকতে পারে। ঘটনার সময় আমরা কিছুই বুঝতে পারিনি।’

কবি নজরুল কলেজের আরেক শিক্ষার্থী শরীফ হোসেন নামের বলেন, ‘ককটেল বিস্ফোরণের সময় আমি পাশেই বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। তখন আমাদের কলেজের কর্মচারী সুজন মামা এবং ভেতর থেকে আরও একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ানো। ঠিক তখনই একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে আমরা ভেবেছিলাম, কোনও গাড়ির চাকা ফেটে গেছে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু দ্বিতীয়বার আরেকটি ককটেল বিস্ফোরিত হওয়ার পর বিষয়টি বুঝতে পারি। তখন জানতে পারি, আমাদের কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।’

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ‘আমরা এখনও ঘটনার বিস্তারিত জানতে পারিনি। বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।’

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
মালিবাগ ও কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
নাটোরে গভীর রাতে পরিত্যক্ত ব্যাগে মিললো ৬ ককটেল
রাজধানীতে ছাত্রলীগকর্মী প্রিয়ম গ্রেফতার, ককটেল হামলার ‘দায় স্বীকার’
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে, পরের গন্তব্যও জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে, পরের গন্তব্যও জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘ভালো কিছু করে তারপর বিস্তারিত কথা হবে’
‘ভালো কিছু করে তারপর বিস্তারিত কথা হবে’
এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে একসঙ্গে যুক্ত করা যাবে ১ হাজার ৫০০ সদস্য
এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে একসঙ্গে যুক্ত করা যাবে ১ হাজার ৫০০ সদস্য
গোপালগঞ্জের সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিলো একদল লোক
গোপালগঞ্জের সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিলো একদল লোক
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া