সবচেয়ে বেশি দুর্নীতি সোমালিয়ায়, কম ডেনমার্কে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৯, ১৪:২৪আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৪:৩২

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচক বিশ্বের ১৮০টি দেশের মধ্যে গতবছর সবচেয়ে  বেশি দুর্নীতি হয়েছে সোমালিয়ায় এবং সবচেয়ে কম ডেনমার্কে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০১৮ এর তালিকায় এ তথ্য দেওয়া হয়েছে। শূন্য থেকে ১০০ এর স্কেলে সর্বনিন্ম ১০ স্কোর নিয়ে সোমালিয়ার অবস্থান ১৮০ ও সর্বোচ্চ ৮৮ স্কোর নিয়ে ডেনমার্কের অবস্থান প্রথম। এই তালিকার বাংলাদেশের অবস্থান ১৪৯ তম। স্কোর ২৬। ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩। এবার বাংলাদেশ ছয়ধাপ পিছিয়েছে, অর্থাৎ দুর্নীতি বেড়েছে।

জার্মানির বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান টিআইয়ের প্রকাশ করা দুর্নীতির ধারণাসূচক ২০১৮-এর প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে কম দুর্নীতি হওয়া শীর্ষ দশটি দেশ হলো- ডেনমার্ক (স্কোর-৮৮), নিউজিল্যান্ড (৮৭), ফিনল্যান্ড (৮৫), সিঙ্গাপুর (৮৫), সুইডেন (৮৫), সুইজারল্যান্ড (৮৫), নরওয়ে (৮৪), নেদারল্যান্ডস (৮২), কানাডা (৮১), লুক্সামবার্গ (৮১), জার্মানি (৮০), ইউকে (৮০)।

সবচেয়ে বেশি দুর্নীতি হওয়া শীর্ষ দশটি দেশ হলো- সোমালিয়া (স্কোর-১০), সিরিয়া (১৩), দক্ষিণ সুদান (১৩), ইয়ামেন (১৪), উত্তর কোরিয়া (১৪), সুদান (১৬), গিনি-বিসাও (১৬),  একুয়াটরিয়াল বিসাও (১৬), আফগানিস্তান (১৬), লিবিয়া (১৭), বুরুন্ডি (১৭), ভেনেজুয়েলা (১৮)।

টিআই সূচকে দক্ষিণ এশিয়ার চিত্র

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতি হয়েছে ভুটানে। সিপিআই অনুযায়ী তাদের স্কোর ৬৮ এবং অবস্থান ২৫। এর পরের অবস্থানে রয়েছে ভারত। তাদের স্কোর ৪১ এবং অবস্থান ৭৮। দক্ষিণ এশিয়ায় তৃতীয় অবস্থানে শ্রীলঙ্কা (স্কোর-৩৮, অবস্থান-৮৯)। ৩৩ স্কোর পেয়ে ১১৭ তম অবস্থানে পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় দেশটি চতুর্থ।  ৩১ স্কোর পেয়ে ১২৪তম অবস্থানে মালদ্বীপ ও একই স্কোর পেয়ে একই অবস্থানে রয়েছে নেপাল। ২৬ স্কোর পেয়ে ১৪৯তম অবস্থানে বাংলাদেশ এবং ১৬ স্কোর পেয়ে ১৭২ তম অবস্থানে আফগানিস্তান। টিআইয়ের হিসাব অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি দুর্নীতি হয় আফগানিস্তানে ও তাদের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান।

আরও পড়ুন- 



বাংলাদেশে দুর্নীতি বেড়েছে, বিশ্বে অবস্থান ১৩তম: টিআই

টিআই’র মতে যে কারণে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে

 

/আরজে/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুধবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি
জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
ড্রোন হামলার পর সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালু
ড্রোন হামলার পর সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালু
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার