সরল বিশ্বাসে কৃতকর্ম পেনাল কোড অনুযায়ী অপরাধ না: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ১৩:১৫আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০৮:০৮

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘পেনাল কোড অনুযায়ী, সরল বিশ্বাসে কৃতকর্ম অপরাধ না। তবে সরল বিশ্বাস যেন সরল বিশ্বাসই হয়, তা নিশ্চিত হতে হবে।’
বৃহস্পতিবার (১৮ জুলাই) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের উদ্দেশ্য মামলা করা নয়, দুর্নীতি প্রতিরোধ করা। দমন তার পরে।’
ইকবাল মাহমুদ বলেন, ‘প্রাইমারি ও মাধ্যমিক লেভেলে মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা দিতে হবে। আগামী প্রজন্ম, যাদের ওপর দেশ পরিচালনার দায়িত্ব বর্তাবে, মানবিক মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধ যদি তাদের মধ্যে গড়ে তোলা না যায়, তবে কোনও কিছুই টেকসই হবে না। দুর্নীতিমুক্ত প্রশাসন বা শিক্ষা কোনও কিছুই গড়ে তোলা যাবে না। এজন্য ডিসিদের বলেছি, জেলা ও উপজেলার প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন ও মুক্তিযুদ্ধের চেতনা গড়ে তুলতে শিক্ষা দেওয়া হচ্ছে কিনা তা মনিটরিং করতে।’
সাংবাদিকদের দুদক চেয়রম্যান বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম দেখার জন্য আমরা ডিসিদের বলেছি। কোথাও অনিয়ম পেলে আমাদের জানাতে বলেছি।’

/এসআই/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
সমালোচকদের কড়া জবাব ফিফা সভাপতির
সমালোচকদের কড়া জবাব ফিফা সভাপতির
পুরনো স্বৈরাচারী কায়দায়ই ফিরে যাচ্ছে সরকার: নাহিদ ইসলাম
পুরনো স্বৈরাচারী কায়দায়ই ফিরে যাচ্ছে সরকার: নাহিদ ইসলাম
এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান
এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’