হাসিনা-মোদি বৈঠকে তিস্তা নিয়ে কোনও ম্যাজিক থাকবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২০, ১৭:১৬আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৭:৩৯

হাসিনা-মোদি বৈঠকে তিস্তা নিয়ে কোনও ম্যাজিক থাকবে না: পররাষ্ট্রমন্ত্রী

তিস্তা নিয়ে হঠাৎ করে কোনও চমক বা ম্যাজিক থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডিআরইউ’র সভাপতি  রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

তিস্তার বিষয়ে মন্ত্রী বলেন, ‘এখানে কোনও ম্যাজিক থাকবে না। হঠাৎ করে এটি সই হবে, এটি আমরা মনে করি না। তবে যেটা হবে তিস্তাটা মোটামুটি রেডি হয়ে আছে। আপনারা জানেন, এর চুক্তি সম্মত হয়ে আছে। কিন্তু সই হয়নি। ভারত সরকার কখনও বলেনি যে, এটি তারা সই করবে না। তারা যেটা বলছে—তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সই করতে পারছে না। এটি ওই পর্যায়ে আছে। নতুন কোনও অগ্রগতি হয়নি।’

নদী বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি আগামী মাসে ভারতে যাবে এবং আলাপ করবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাকি সাতটি নদীর বিষয়ে একটি কাঠামো নিয়ে আলোচনা হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্ভবত হতে পারে ১৭ ডিসেম্বর। এখনও তারিখ ঠিক হয়নি। আমাদের পররাষ্ট্র সচিব ভারতে যাবেন আগামী মাসে। তখন তারিখ ঠিক হবে।’

চারটি সমঝোতা স্মারক সই হতে পারে এবং পররাষ্ট্র সচিবের সফরের সময়ে এটি ঠিক হবে জানিয়ে তিনি বলেন, ‘এটি প্রধানত আমাদের সম্পর্ককে চাঙ্গা করা। ১৬ ডিসেম্বর যেমন আমাদের অর্জন, তেমনই ভারতেরও অর্জন।’

/এসএসজেড/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উগ্রবাদ উগ্রবাদ রুখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন রুমিন  
ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উগ্রবাদ উগ্রবাদ রুখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন রুমিন  
দিল্লিতে বিমসটেক নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেবেন প্রতিরক্ষা উপদেষ্টা 
দিল্লিতে বিমসটেক নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেবেন প্রতিরক্ষা উপদেষ্টা 
রাজধানীতে একদিন গ্রেফতার ৩৭০, সবচেয়ে বেশি মিরপুরে
রাজধানীতে একদিন গ্রেফতার ৩৭০, সবচেয়ে বেশি মিরপুরে
সর্বাধিক পঠিত
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে