মশা মেরে ধরা

ঘটনা সত্য ডেস্ক
১৬ জুলাই ২০২২, ২২:১৯আপডেট : ১৬ জুলাই ২০২২, ২২:১৯

ক্রাইম সিরিজের প্লটকেও হার মানাবে এ ঘটনা। চোর শনাক্ত করার অভিনব এ আইডিয়া ঝানু গোয়েন্দার মাথা থেকেও বেরুতো কিনা সন্দেহ আছে। চীনের ফুজিয়ান প্রদেশের ফুঝু শহরের পুলিশ সম্প্রতি এক চোরকে পাকড়াও করেছে মশা থেকে পাওয়া ‘ক্লু’ দিয়ে।

ঘটনা ঘটেছে শহরের এক উঁচুতলার অ্যাপার্টমেন্টে। বাসাটা সারারাত খালি পেয়ে এক পেশাদার চোর বেশ আয়েশ করে চুরি করে। সময় নিয়ে গুছিয়ে নিয়েছিল জিনিসপত্র। এমনকি দেয়ালে বসে থাকা মশাও মেরেছিল সে। আর সেই মশাই কিনা পরে কাল হয়ে দাঁড়ালো তার জন্য।

ফুঝুর পুলিশ এসে সব আলামত উদ্ধারের পরও বুঝতে পারছিল না এটা কার কাজ। দেয়ালে মরে থাকা মশার রক্ত চোখ এড়ায়নি তাদের। ফরেনসিকের সদস্যরা সংগ্রহ করলেন সেই রক্ত। বের করা হলো ডিএনএ রিপোর্ট। ডাটাবেজের সঙ্গে মিলিয়ে দেখতেই বেরিয়ে এলো চোরের বৃত্তান্ত। আগেও অনেকবার চুরির দায়ে ধরা পড়েছিল চাই নামের ওই চোর। এবারও পড়লো ধরা। জিজ্ঞাসাবাদে মশা মারার কথাও স্বীকার করেছে সে।

সূত্র: গ্লোবাল টাইমস

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু