প্রেমের প্রস্তাবে দু’শিক্ষার্থীকে বহিষ্কার, ভর্তি বাতিল ৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৬, ১৫:৫২আপডেট : ১৫ মে ২০১৬, ১৬:৩৭

ঢাকা কমার্স কলেজ শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা কমার্স কলেজের দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ কর্তৃপক্ষ গত ১২ মে এক অফিস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হলো। এছাড়া কলেজের সব শিক্ষার্থীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
জানা যায়, ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির দু’শিক্ষার্থী  ভালোবেসে আবেগী হয়ে কলেজ ক্যাম্পাসের মাঠেই দু’জন দু’জনকে প্রেমের প্রস্তাব দেন। এসময় অন্য বন্ধুরা তাদেরকে শুভকামনা জানান এবং এই দৃশ্যটি মোবাইলে ভিডিও করেন, যা পরে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে আছেন কয়েকজন শিক্ষার্থী। একটু পরে বাকি শিক্ষার্থীরা হাতে হাত ধরে দুজনকে আলাদা করে মানববৃত্তের ভেতরে নিয়ে আসেন। বৃত্তের ভেতরে ছেলেটি হাঁটু গেড়ে বসে মেয়েটির হাতে একটি আংটি পরিয়ে প্রপোজ করেন। মেয়েটি ছেলের প্রপোজে সায় দেন ও পরস্পরকে জড়িয়ে ধরেন।

আরও পড়ুন:  প্রেমের প্রস্তাবে  দু’শিক্ষার্থীকে বহিষ্কার, ভর্তি বাতিল ৯ রিজার্ভ চুরির ঘটনায় সুইফটকেই দায়ী করলো তদন্ত কমিটি

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে শুরু হয় পক্ষ-বিপক্ষের কথাচালাচালি। কেউ বলেছেন, এটা তাদের নোংরামি। কেউ বলেছেন, এটা একটা প্রেমের পরিণতি। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কেন তাদের বহিষ্কার করলো?

এই ঘটনাটি পরিবারের সমন্বয়হীনতা- এমনটা মনে করছেন অনেকেই। অনেকেই আবার দায়ী করছেন রাজধানীতে বিনোদনের অভাব, শিক্ষার অভাব ও স্কুল-কলেজের  টিউশন ফি নেওয়ার মাথাব্যথাকে। সোশ্যাল মিডিয়ায় যে বিতর্ক ঘুরে বেড়াচ্ছে এখনও, সেই বিতর্কের হাওয়া শিক্ষার্থীদের পক্ষেই রয়েছে।

অনেকেই এই ভিডিওটিকে 'রোমান্টিক' আখ্যা দিয়ে ফেসবুক, গুগল প্লাস, ইন্সটাগ্রামে শেয়ার করছেন। ইউটিউবেও একাধিক নামে ভিডিওটি আপলোড করা হয়েছে।

/আরএআর/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের
পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের
সরকার ও বিরোধী দলে ঐক্য না থাকলে কারও রক্ষা হবে না: রিজভী
সরকার ও বিরোধী দলে ঐক্য না থাকলে কারও রক্ষা হবে না: রিজভী
এশিয়ান গেমসে সেমিফাইনালে ইমরানুর
এশিয়ান গেমসে সেমিফাইনালে ইমরানুর
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন