জাবিতে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৭, ১৮:৩৯আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৮:৩৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমির হোসেনকে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য নিয়োগ করেছে সরকার। এছাড়া জাবির আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে কোষাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। রবিবার (৯ জুলাই) এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সহাকরি সচিব আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নতুন দায়িত্বে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের মেয়াদ চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এসব নিয়োগ বাতিল করতে পারবেন।

বর্তমানে অধ্যাপক ফারজানা ইসলাম জাবির উপাচার্য এবং অধ্যাপক মো. আবুল হোসেন উপ-উপাচার্যের দায়িত্বে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুযায়ী আরেকজন উপ-উপাচার্য নিয়োগ দিলো সরকার।

কোষাধ্যক্ষের দায়িত্ব চালিয়ে আসা অধ্যাপক আবুল খায়েরের মেয়াদ গত ১৯ জুন শেষ হয়। অধ্যাপক মনজুরুল হক আবুল খায়েরের স্থলাভিষিক্ত হলেন।

/এসএমএ/

সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম