সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ফোর্স কমান্ডারের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৭, ২০:০৮আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ২০:০৮

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের (মিনুসমা) ফোর্স কমান্ডার মেজর জেনারেল জ্যাঁ পল ডিকোনিন্ক সেনাবাহিনী সদর দফতরে বাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল রবিবার সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও মালিতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রম, প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ফোর্স কমান্ডারের সাক্ষাৎ আইএসপিআর আরও জানায়, মেজর জেনারেল জ্যাঁ পল ডিকোনিন্কের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধিদল ৩ দিনের রাষ্ট্রীয় সফরে গত ৩০ সেপ্টেম্বর মালিতে নিহত ৩ জন বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ বিমানযোগে ঢাকায় আসেন। তাকে অভ্যর্থনা জানান সেনাসদরের ডাইরেক্টর অব ওভারসিজ অপারেশনস্ (ডিওও) ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম।

একইদিন সেনানিবাসের ১৩ এমপি ইউনিটের ‘চপার্স ডেনে’ মালিতে নিহত ৩ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মশিহুজ্জামান সেরনিয়াতসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সকল পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী