এডিটর্স স্পেশাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন আমান ও আজিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ২১:৫৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২১:৫৭

আমানুর রহমান রনি ও আব্দুল আজিজ রোহিঙ্গা সংকট নিয়ে তথ্যবহুল, বস্তুনিষ্ঠ, মানবিক ও সাহসী প্রতিবেদনের জন্য বাংলা ট্রিবিউনের অপরাধ বিষয়ক নিজস্ব প্রতিবেদক মো. আমানুর রহমান রনি ও কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজ পেয়েছেন ‘এডিটর্স স্পেশাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’। সম্প্রতি বাংলা ট্রিবিউনের ঢাকাস্থ কার্যালয়ে সাপ্তাহিক সভায় তাদের এই পুরস্কারে ভূষিত করেন সম্পাদক জুলফিকার রাসেল। দু’জনকেই দেওয়া হয় প্রশংসাপত্র ও নগদ অর্থ।

মিয়ানমারে সেনাবাহিনীর নির্মম নির্যাতনের কারণে ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ৬ লাখ ২১ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশে। মিয়ানমারের রাখাইন রাজ্যের তমব্রু এলাকায় গিয়ে তাদের দুঃখ-দুর্দশার দৃশ্য সরেজমিনে দেখে এসেছেন বাংলা ট্রিবিউনের প্রতিবেদক আমানুর রহমান রনি। তার সেই অভিজ্ঞতা গত ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর বাংলা ট্রিবিউনে তিন কিস্তিতে প্রকাশিত হয়।

এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে অনেক তথ্যবহুল প্রতিবেদন লিখেছেন আমানুর রহমান রনি। এর স্বীকৃতি হিসেবে বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষ তাকে এই পুরস্কারে ভূষিত করেছে।

অন্যদিকে রোহিঙ্গা সংকটের শুরু থেকে পেশাদারিত্বের সঙ্গে অসাধারণ তথ্যবহুল প্রতিবেদন তৈরি করছেন বাংলা ট্রিবিউনের কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজ। রোহিঙ্গাদের সংকট ও সমস্যার পাশাপাশি উখিয়া ও টেকনাফ অঞ্চলে এর প্রভাব নিয়েও প্রতিবেদন লিখেছেন তিনি। এগুলো পাঠকদের প্রশংসা কুড়িয়েছে। পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য তাকেও এডিটর স্পেশাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

বাংলা ট্রিবিউনের এ দুই সাংবাদিক এবারই প্রথম এডিটর্স স্পেশাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন। পুরস্কার ঘোষণার সময় ছিলেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন অর রশীদ, প্ল্যানিং এডিটর নজরুল কবিরসহ বার্তাকক্ষের মেধাবী সংবাদকর্মীরা।

/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের