নির্বাচনি প্রচারণায় সম্পৃক্ততা শিল্পীদের প্রত্যাশা বাড়িয়েছে: জায়েদুল আহসান পিন্টু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৮:১৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:২০

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সম্পাদক জায়েদুল আহসান পিন্টু ‘সংরক্ষিত আসনে মনোনয়নপ্রার্থী সেলিব্রেটিরা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সম্পাদক জায়েদুল আহসান পিন্টু বলেছেন, ‘শিল্পীদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা বেড়েছে,  এটাকে ইতিবাচকভাবেও দেখা যায়। আমি মনে করি,  আওয়ামী লীগ এবারের নির্বাচনে তাদের জন্য জায়গাটা করে দিয়েছে। এবার নির্বাচনি প্রচারণায় আওয়ামী লীগ যেভাবে শিল্পীদের নিয়ে এসেছে অথবা তারা নিজে থেকে এসেছে; যেভাবেই হোক, সম্পৃক্ততা যেভাবে বেড়েছে। তাতে তাদের মধ্যে প্রত্যাশা জন্মেছে – আমি যদি একটু চেষ্টা করি তাহলে সংসদ সদস্য হতে পারবো।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে বিভিন্ন পেশার মানুষের সম্পৃক্ততা বেড়েছে। এটার প্রতিফলন দেখা যাবে তাদের মধ্য থেকে আওয়ামী লীগ সভাপতি কতজনকে বেছে নেন। যদি দেখা যায়, অভিনয়শিল্পীদের মধ্যে থেকে অনেককে নিয়েছেন তবে পরবর্তী নির্বাচনে দেখবেন এই সংখ্যাটা আরও বাড়ছে। এখানে লাভ, ক্ষতি, পদবি, স্বার্থ নানা হিসাব-নিকাশ থাকতে পারে। এক্ষেত্রে আমার মনে হয়, আওয়ামী লীগ সভাপতি যেহেতু জায়গাটি করে দিয়েছেন, আওয়ামী লীগ তাদের কাছ থেকে নিয়েছে, সে কারণে আওয়ামী লীগের কাছ থেকে শিল্পীরা চাইতেই পারে। রাজনীতিতে লেনদেনের বিষয়টা এখানেই। সংরক্ষিত আসনে যাদের নির্বাচিত করা হয়, তাদের তো কোনও দায়িত্ব নেই। সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদের কোথাও খুঁজে পাবেন না সংরক্ষিত আসনের সাংসদের দায়িত্ব কী? আপনি বলতে পারেন, সরাসরি যারা নির্বাচিত হয়েছেন তাদের সমান দায়িত্ব থাকতে পারে। বাস্তবে কিন্তু এটার সুযোগ নেই।’

ছবি: সাজ্জাদ হোসেন 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের