শঙ্কার সঙ্গে আশাবাদ নিয়েই শেষ হলো ডাকসুর প্রচারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ০০:৫১আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৮:৩৪

ডাকসু নির্বাচন




একদিকে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেই শঙ্কা আরেকদিকে দীর্ঘদিন পর ভোটের অধিকার নিশ্চিত হওয়ার আশাবাদ নিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনি প্রচারণা। তফসিল অনুযায়ী আজ শনিবার রাত বারোটায় শেষ হল প্রচারণা। দিনভর সব ছাত্র সংগঠনই শেষদিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছে।

চূড়ান্ত প্রার্থী তালিকায় কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৫ পদের বিপরীতে ২২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩ জন। এছাড়া ১৮ হল সংসদে লড়ছেন ৫০৯ জন।
গত কয়েকদিন প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে নানা বক্তব্য দিয়েছেন একইসঙ্গে জয়লাভ করলে তারা শিক্ষার্থীদের জন্য বিশেষ কী করবেন সে নিয়েও ছিল প্রচারণা। বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রদের মৌলিক অধিকারকে ঘিরে ছিল প্রচারণার ভাষা। কোনও কোনও প্রার্থী প্রচারণা শেষে বলছেন, নির্বাচন কতটুকু নিরপেক্ষ ও সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা রয়েই গেছে। কেন শঙ্কা প্রশ্নে তারা বলছেন, শুরু থেকে আমরা হলে হলে বুথের বিপক্ষে ছিলাম। সেটি ঠেকানো যায়নি। এরপর গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হয়েছে। সব মিলিয়ে এক ধরনের অনিরাপদ বোধ করছি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ধ্যার আগে গিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে তাদের প্যানেলকে পরিচয় করিয়ে দিতে দেখা গেছে। এলাকা ঘুরে দেখা গেছে, সর্বত্রই প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। উৎসবের আমেজ বিরাজমান বিশ্ববিদ্যালয়ের ডাকসু চত্বর, হাকিম চত্বর, সেন্ট্রাল লাইব্রেরি, টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার, মধুর ক্যান্টিন, বিজনেস ফ্যাকাল্টি এলাকাজুড়ে।
এদিকে প্রার্থীরা শেষ প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছে, পাশাপাশি আগামী দুইদিনের করণীয় নিয়ে সাংগঠনিক পর্যায়ে আলাপ করেছেন। তারা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে ও বিশেষত হল গেট সমর্থকদের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চালাচ্ছেন নিজ প্রার্থীর প্রচার-প্রচারণা।
কেমন হল সবমিলিয়ে প্রচারণা জানতে চাইলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা শিক্ষার্থীর পাশেই ছিলাম, এখন প্রাতিষ্ঠানিক একটা কাঠামোর মধ্যে ভবিষ্যতেও সেই পাশে থাকার বিষয়টি ঘটতে চলেছে। শঙ্কার কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন, শঙ্কার পরিবেশ মোটেই সৃষ্টি হয়নি, উৎসবমুখর পরিবেশে সবাই প্রচারণার কাজটি করেছে এবং জয় নিয়ে আমরা আশাবাদী।

শঙ্কার কথা বারবারই বলেছেন বাম ও বিরোধী ছাত্র সংগঠনগুলো। ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক ও ভিপি প্রার্থী লিটন নন্দী বাংলা ট্রিবিউনকে বলেন, সাংবাদিকদের ওপর প্রশাসনের ব্যাপক কড়াকড়ি প্রমাণ করে প্রশাসন স্বৈরতান্ত্রিকভাবে একটি পক্ষকে বিজয়ী করার চেষ্টা করছে। শঙ্কার জায়গা সেটি। মোবাইল ফোন নিষিদ্ধ করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভোটের অনিয়মকে ঢাকতেই এসব প্রচেষ্টা। তারপরও আমরা শেষ মূহুর্ত পর্যন্ত মাঠে থাকতে চাই।

শুরু থেকেই প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করছে অভিযোগ তুলে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে আমাদের অস্বস্তি ও শঙ্কা দুই-ই আছে। ছাত্রদের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে সেইটা আশার জায়গা। আমরা এখনও আশা করছি, প্রশাসন নিরপেক্ষতার পরিচয় দেবে।

/ইউআই/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম