তারেক-ফখরুলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৯, ১৭:১৮আপডেট : ০৫ মে ২০১৯, ১৯:৩২

তারেক রহমান ও মির্জা ফখরুল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয়জনের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বংশাল থানার ওসিকে এ নির্দেশ দেওয়া হয়।

খালেদা জিয়ার নামে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের হুমকি এবং গায়ের মুজিব কোট ও পাঞ্জাবি ছিঁড়ে ফেলার অভিযোগে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। রবিবার (৫ মে) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে মামলাটি করা হয়।

আদালতের পেশকার গৌতম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ২৩ জুন মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন আদালত।’

এর আগে দুপুরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে নথি পর্যালোচনার পর আদেশ দেবেন বলে জানান।

মামলার অপর আসামিরা হলেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও অজ্ঞাত পাঁচজন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ‘এ বি সিদ্দিকী ৩০ এপ্রিল সকাল ৭টায় খালেদা জিয়ার নামে দায়ের করা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য রামপুরা থেকে তাঁতিবাজার মোড়ে এসে নামেন। এরপর পেছন থেকে ৪-৫ জন তার পাঞ্জাবি টেনে ধরে এবং ছিঁড়ে ফেলে। তারা বলে, তোকে পেয়েছি, আর ছাড়া যাবে না। কারণ, তুই আমাদের মা ও আমাদের নেত্রী খালেদা জিয়া ও বিএনপি নেতাদের বিরুদ্ধে অনেক মামলা করেছিস। তোর মামলার কারণে আমাদের নেত্রী মুক্তি পাচ্ছে না। তাই তোকে আজ খুন করবো। আমাদের ঊর্ধ্বতন নেতারা হুকুম দিয়েছেন। তারা বলেছেন, আমাদের বিরুদ্ধে মামলাকারী এ বি সিদ্দিকীকে যেখানে পাবি, আটক করে প্রথমে আমাদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারে বাধ্য করবি। রাজি না হলে ওকে গুম করে খুন করে ফেলবি। আমরা তোকে সামনে পেয়েছি। আর ছাড়া যাবে না। এখন বল মামলা প্রত্যাহার করবি কিনা?’

অভিযোগে আরও বলা হয়, ‘অজ্ঞাত লোকজন এক মাসের মধ্যে তাদের নেত্রী ও অন্য নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের জন্য এ বি সিদ্দিকীকে হুমকি দেয়। যাওয়ার সময় বাদীর গায়ে থাকা মুজিব কোট খুলে ফেলে এবং পাঞ্জাবির পকেটে থাকা দুই হাজার দুইশ টাকা নিয়ে যায় অজ্ঞাতরা।’

ওই ঘটনায় বাদী আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৫০৬, ৩৮৩, ৩৯৪, ১০৯ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন তিনি। বাদীপক্ষে আইনজীবী ছিলেন রওশন আরা শিকদার ডেইজি।

আরও পড়ুন: তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

/টিএইচ/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী