দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখা বাধ্যতামূলক: ডিএনসিসি মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৯, ১৯:৩৭আপডেট : ০৬ মে ২০১৯, ১৯:৪১

ডিএনসিসি’র নগর ভবনে মতবিনিময় সভা প্রতিটি দোকানে প্রকাশ্যে মূল্য তালিকা টানিয়ে রাখা বাধ্যতামূলক বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ভেজালমুক্ত, সঠিক ওজন ও টাটকা পণ্য সরবরাহ করতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভেজাল রোধ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রমজানে ডিএনসিসির সব বাজারে নজরদারি আরও জোরদার করা হবে।
সোমবার (৬ মে) বিকাল ৩টায় গুলশানে ডিএনসিসি’র নগর ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রমজান মাস উপলক্ষ্যে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজান মাসে পণ্যের মূল্য অন্যান্য মাসের চেয়ে কম রাখা উচিত। এ মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে কড়া নজরদারি করা হবে। তবে এজন্য ব্যবসায়ীদের মূল্যবোধ ও বিবেক জাগ্রত করতে হবে।
ভোক্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, রমজান সংযমের মাস, ভোগের ক্ষেত্রেও আমরা যেন সবাই সংযমী হই। সবাই সংযমী হলে তার প্রভাব দ্রব্যমূল্যের উপর কিছুটা হলেও পড়বে। বাজারে নজরদারি বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি দল গঠন করা হবে। বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম বলেন, সারা দেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রণালয় সজাগ রয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘কম মুনাফায় অধিক পণ্য বিক্রি করুন। আপনারা নিজেরাই নিজেদের মনিটরিং করুন। সমস্যার সমাধান হয়ে যাবে।’ সভায় আরও উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর।

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাত পোহালেই ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
রাত পোহালেই ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল