কলড্রপের কারণ হিসেবে কোম্পানিগুলোকে দায়ী করলেন বিটিআরসি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুন ২০১৯, ০১:১৬আপডেট : ১৩ জুন ২০১৯, ০১:৪০

বিটিআরসি চেয়ারম্যান (ফাইল ছবি)

মোবাইল ফোনে কথা বলার সময় কলড্রপের কারণ হিসেবে কোম্পানিগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক। তিনি বলেন, ‘কলড্রপের বেসিক কারণ- যাদের কাস্টমার খুব বেশি, তাদের কোয়ালিটি অনেক দুর্বল। কোয়ালিট ডেভেলপ করতে হলে তাদের উচিত আরও বেশি স্পেকট্রাম কেনা। তারা তা কিনছে না। আমরা আশা করছি ভবিষ্যতে স্পেকট্রাম কিনলে কোয়ালিটি ডেভেলপ করবে।’

বুধবার (১২ জুন) রাতে একাত্তর টেলিভিশনের টকশো ‘একাত্তর জার্নাল’-এ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেছেন তিনি।

এসময় মিথিলা ফারজানার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিটিভি ও সারা বাংলা-এর প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং অর্থসূচক-এর সম্পাদক জিয়াউর রহমান।  

মোবাইল নেটওয়ার্কসহ বিভিন্ন বিষয় নিয়ে বিটিআরসির গণশুনানিতে অনেক সমস্যা উঠে আসার ব্যাপারে মো. জহুরুল হক বলেন, ‘সমস্যা অনেক। কাজ হলে সমস্যা থাকবেই। মেনে নিতে হবে। তবে বিটিআরসি একটি বড় সেক্টর। সরকারের প্রায় দশ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয় বিটিআরসির মাধ্যমে। এখানে বিভিন্ন সেক্টরের লাভ-লোকসানের ব্যাপার আছে। অপারেটররা বেশি ব্যবসা করতে চায়।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১
ভারতীয় ক্রিকেটের সঙ্গে চ্যাটজিপিটির চুক্তি, মূল্য ১৩০ কোটি রুপির বেশি!
ভারতীয় ক্রিকেটের সঙ্গে চ্যাটজিপিটির চুক্তি, মূল্য ১৩০ কোটি রুপির বেশি!
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি