১২ বারেও তদন্ত প্রতিবেদন জমা হলো না কোটা সংস্কার আন্দোলনের চার মামলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ১০:৫৮আপডেট : ১৩ জুন ২০১৯, ১১:০৭

ঢাবি ভিসির বাসায় ভাঙচুর কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো, পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা চার মামলায় ১২বারেও তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। ফলে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুলাই নতুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ জুন) মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এ দিন তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী  নতুন এ দিন ধার্য করেন।

গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাড়িতে হামলার ঘটনায় ওই বছরের ১০ এপ্রিল ঢাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অন্য তিনটি মামলা পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে দায়ের করে। তবে মামলাগুলোয় নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ৮ এপ্রিল রাত ১টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় ভিসির বাসভবনে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মূল গেট ভেঙে ফেলে। ভাঙচুর চালানোর পাশাপাশি গাড়ি পুড়িয়ে দেয়।

/টিএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী