সংসদে ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করায় হাইকোর্টের সাধুবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৯, ২২:৩৯আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:৪৬

হাইকোর্ট দেশের শীর্ষ ৩০০ ঋণখেলাপির তালিকা সংসদে প্রকাশ করায় সাধুবাদ জানিয়েছেন হাইকোর্ট।
আমসহ মৌসুমি ফলে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার রোধসংক্রান্ত এক রিটের শুনানিতে রবিবার (২৩ জুন) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সাধুবাদ জানান।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী ফরিদুল ইসলাম। আইনজীবী সরকার এম আর হাসান ছিলেন বিএসটিআইয়ের পক্ষে। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার জানান, ফলে কেমিক্যালের ব্যবহার বন্ধ করা নিয়ে রিটের শুনানি চলছিল। তখন হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়টি আদালতের নজরে আনা হয়।
তখন আদালত বলেন, ‘আমাদের অনেক আদেশই বাস্তবায়িত হচ্ছে। উচ্চ আদালত থেকে ঋণখেলাপির তালিকা চাওয়া হয়েছিল। সে তালিকা সরকার প্রস্তুত করে জাতীয় সংসদে প্রকাশ করেছে। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।’
প্রসঙ্গত, এর আগে ব্যাংকিং খাতে অর্থ আত্মসাৎ, ঋণ অনুমোদনে অনিয়ম, বিভিন্ন ব্যাংকে ঋণের সুদ মওকুফসংক্রান্ত বিষয় তদন্ত এবং তা বন্ধে সুপারিশ প্রণয়নে কমিশন গঠন করার নির্দেশনা রিট দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইআরপিবি) পক্ষে এ রিট দায়ের করেন।
পরে এই রিটের শুনানি নিয়ে একটি কমিশন গঠন করে গত ২০ বছরের ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট।
প্রসঙ্গত, শনিবার (২২ জুন) দেশের শীর্ষ ৩০০ ঋণখেলাপির তালিকা সংসদে প্রকাশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে ২০০৯ সাল থেকে বিভিন্ন ব্যাংক ও লিজিং কোম্পানির কাছ থেকে ৫ কোটি টাকার বেশি ঋণ নিয়েছে— এমন ১৪ হাজার ৬১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তথ্যও সংসদে তুলে ধরেন তিনি।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী