ঢাবিতে নিজ হাতে থাকা অস্ত্রের গুলিতে ছাত্রলীগ নেতা আহত

ঢাবি প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ০৩:১৩আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৩:১৫

মেশকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হলে ছাত্রলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আহত নেতা মেশকাত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। শনিবার (২০ জুলাই) রাত সাড়ে দশটার দিকে সূর্যসেন হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের হাতে থাকা পিস্তল থেকে গুলি বের হয়ে ওই নেতা আহত হন। পরে আহত ওই নেতাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হল সংসদের সহ-সভাপতি মারিয়ান জামান খান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হলে প্রবেশের সময় গেটের সামনে দেখি মেশকাতের পা থেকে রক্ত ঝরছে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

ওই নেতা নিজেই তার পায়ে গুলি করেছেন বলে জানান হল সংসদের এ নেতা। তবে, গুলি করার কারণ তিনি জানাতে পারেননি।

এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুলিবিদ্ধ একজন নেতাকে জরুরি বিভাগে রাখা হয়েছে।’

/টিটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী