স্লোগানের মুখে বক্তব্য দিতে পারলেন না রাব্বানী

জবি প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ০৭:৪৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪:৫১

 বিদ্রোহী স্লোগানের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দ্বিতীয় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে কথা বলতে পারেননি সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বক্তব্য দিতে উঠেও স্লোগানের মুখে তিনি নিজ আসনে ফিরে যান।

শনিবার (২০ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে সাড়ে ৪টার দিকে বক্তব্য দিতে উঠেন গোলাম রাব্বানী। তবে এসময় মঞ্চের সামনে থাকা কর্মীরা, ‘সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’ বলে স্লোগান দিতে থাকেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ সময় স্লোগান বন্ধ করতে বললেও জবি শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আল আমিন শেখের নেতৃত্বে স্লোগান অব্যাহত থাকে। এক পর্যায়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর হস্তক্ষেপে স্লোগান বন্ধ হয়। তবে গোলাম রব্বানী বক্তব্য না দিয়ে মঞ্চের চেয়ারে গিয়ে বসে পড়েন।

এ সময় আল আমিন শেখকে উদ্দেশ করে নজরুল ইসলাম বাবু বলেন, আল আমিন তুমি অনুষ্ঠানের পরিবেশ নষ্ট করো না।

তবে গোলাম রাব্বানী বক্তব্য দিতে ওঠার পর স্লোগান দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন আল আমিন। তবে সিন্ডিকেট নিয়ে স্লোগানের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, জবি ছাত্রলীগ দীর্ঘদিন ধরেই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। আমরা চাই জবিতে সিন্ডিকেটের কমিটি না, শেখ হাসিনার ছাত্রলীগ প্রতিষ্ঠিত হোক।

ঘটনার সময় মঞ্চে উপস্থিত শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে বলেন, কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের সামনে এ ধরণের বিশৃঙ্খল স্লোগান ভাবমূর্তি নষ্ট করে।

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান