পাড়া-মহল্লায় যৌন নিপীড়নবিরোধী কমিটি গঠনের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৯, ০২:০৩আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০২:০৬

নিপীড়নবিরোধী সমাবেশ দেশে শিশু ও নারী ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পাড়া-মহল্লা-প্রতিষ্ঠানে নিপীড়নবিরোধী কমিটি গঠনের আহ্বান জানিয়েছে নারী সংহতি। শুক্রবার (২৩ আগস্ট) জাতীয় জাদুঘরের সামনে ‘ইয়াসমিন দিবস’ ও ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ উপলক্ষে ধর্ষণ-যৌন নিপীড়নবিরোধী এক সভা থেকে এ আহ্বান জানায় সংগঠনটি।

১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে কিশোরী ইয়াসমিন পুলিশ সদস্যদের দ্বারা গণধর্ষণ ও হত্যার শিকার হন। প্রতিবাদে ওই দিনটি ইয়াসমিন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

সভায় সংগঠনটির সভাপতি তাসলিমা আখতার বলেন, ২৪ বছর আগে দিনাজপুরের ইয়াসমিন যেমন পুলিশ সদস্যদের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছিলেন, এখনও সে অবস্থার পরিবর্তন হয়নি, বরং অবনতি হয়েছে। সর্বাধিক নিরাপদ হিসেবে বিবেচিত সেনানিবাস এলাকাতেও নারী ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে। কয়েকদিন আগেও খুলনায় পুলিশের হাতে ধর্ষণের শিকার হয়েছেন একজন নারী।

ধর্ষণ, যৌন নিপীড়ন ও গণপিটুনির বিরুদ্ধে জনগণকে সংঘবদ্ধ হতে এবং আইনি ও সাংস্কৃতিক উভয় ময়দানেই লড়াইয়ে নামার আহ্বান জানান তাসলিমা আখতার।

সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে, সমতলে, ঘরে-বাইরে, প্রতিষ্ঠানে, রাস্তায়, পরিবহনে কোথাও আজ নারী নিরাপদ নয়। জনগণের নিরাপত্তা প্রদানে ব্যর্থ এ রাষ্ট্রে শিশুর কোনও শৈশব নেই, শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে ও ছেলে শিশুরা হচ্ছে যৌন নিপীড়নের শিকার। নারীর প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিই ধর্ষণকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখে।

সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, নারয়ণগঞ্জ শাখার সংগঠক আফরীন আহমেদ হিয়া, মান্দাইলের সংগঠক লিপি বেগম এবং উত্তরা শাখার সংগঠক সামিয়া রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের