ডাকসুর কোষাধ্যক্ষসহ ৮ প্রতিনিধিকে অপসারণের দাবি ভিপি নুরের

ঢাবি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৬

ডাকসু ভিপি নুরুল হক নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগ মুহূর্তে নিয়মবহির্ভূতভাবে ৩৪ শিক্ষার্থীকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার অভিযোগ এনে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলামকে অপসারণের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। একইসঙ্গে ডাকসুতে নির্বাচিত আট প্রতিনিধিকে অপসারণের দাবি জানিয়েছেন তিনি।

রবিবার (১৫ সেপ্টেম্বর) তিনি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে পাঠানো এক পত্রে এই আবেদন জানান।

ভিপি নুরের স্বাক্ষরিত আবেদনপত্রে বলা হয়, ‘নির্বাচনের পূর্বে ছাত্রত্ব দেখানোর নিমিত্তে নিয়ম লঙ্ঘন করে ১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পর ব্যবসা শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে কোনও ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই ৩৪ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে, যা সান্ধ্যকালীন কোর্স তথা বিশ্ববিদ্যালয়ের নিয়ম পরিপন্থী।

উপাচার্যকে পাঠানো ডাকসু ভিপি নুরের আবেদনপত্র

নিয়মবহির্ভূতভাবে ভর্তি হওয়া ৩৪ জনের ছাত্রত্ব বাতিল করে অভিযুক্তদের ডাকসু ও হল সংসদের পদ শূন্য ঘোষণা করা এবং ডাকসুর কোষাধ্যক্ষ ও ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলামের অপসারণের দাবি জানাচ্ছি।’

ভিপি নুরের চিঠিতে অভিযুক্ত ডাকসু’র ৮ প্রতিনিধি হচ্ছেন ডাকসু সদস্য নজরুল ইসলাম, মুহাম্মদ মাহমুদুল হাসান, রাকিবুল হাসান রাকিব, নিপু ইসলাম তন্বী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরিফ ইবনে আলী, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ শাকিল ও স্যার এ. এফ. রহমান হলের ভিপি আবদুল আলীম খান। 

/এসআইআর/টিএন/এমএমজে/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি