জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ নেওয়ার দাবি তরুণদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০





জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে তরুণদের অবস্থান পৃথিবীকে রক্ষায় জলবায়ু পরিবর্তন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে একদল তরুণ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাকশন এইড আয়োজিত ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ নামের কর্মসূচিতে তারা এ দাবি জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৮ সালের আগস্টের শুরুর দিকে বিশ্বের শীর্ষ জলবায়ু বিজ্ঞানীরা হুঁশিয়ারি দেন, বিশ্বের উষ্ণতাকে ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এ জন্য সময় আছে মাত্র ১২ বছর। এর থেকে যদি আর দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়ে যায়, তবে খরা, বন্যা, তীব্র তাপদাহ বেড়ে যাবে। দারিদ্র্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে শত কোটি মানুষ। কিন্তু বিশ্বনেতারা এ বিষয়ে যথেষ্ট মনোযোগী নয় এবং জলবায়ু পরিবর্তন রোধে তারা দ্রুত ও সময়োপযোগী কোনও পদক্ষেপ নিচ্ছেন না। ফলে বিশ্বে এখন জলবায়ু জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থা থেকে বিশ্বকে বাঁচাতে হবে।
এ সময় অ্যাকশনএইড, বাংলাদেশ এর প্রোগ্রাম পরিচালক মো. আসগর আলী সাবরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে যে সব সংকট তৈরি হচ্ছে, তা সমাজে আরও বেশি অসমতা সৃষ্টি করছে। এই অসমতা দূর করতে এবং জলবায়ু সংকট মোকাবিলা করতে জোরালো দাবি তোলা প্রয়োজন; যা বিশ্বব্যাপী তরুণদের মধ্যে থেকে উঠে আসছে।’
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস নামক একটি যুব নেটওয়ার্কের কো-অর্ডিনেটর সোহানুর রহমান বলেন, ‘জলবায়ু সংকট উত্তরণে প্রয়োজন দূষণকারী দেশগুলো থেকে ক্ষতিগ্রস্ত দেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করা। আমরা দূষণের বিরুদ্ধে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সুবিচারের পক্ষে। পরবর্তী প্রজন্মকে বাঁচতে দিন। পৃথিবী ধ্বংসের বিরুদ্ধে আওয়াজ তুলুন।’
এই কর্মসূচিতে অংশ নেন তরুণদের প্লাটফর্ম এর অ্যাকটিভিস্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইউল্যাবের শিক্ষার্থীরা। আরও অংশ নেয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্ট, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, কেয়ার বাংলাদেশ, ইসলামিক রিলিফ বাংলাদেশসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা।

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী