জেনেভা ক্যাম্পের সংঘর্ষে যুবকের চোখে গুলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৯, ১৯:০১আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৯:১৮

জেনেভা ক্যাম্পের সংঘর্ষে যুবকের চোখে গুলি রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিদ্যুতের দাবিতে রাস্তায় নামা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া শটগানের গুলি এক যুবকের চোখে লেগেছে। তার নাম মো. রকি হোসেন (২২)।
শনিবার (৫ অক্টোবর) রকির স্বজনরা দুপুর আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউটে পাঠানো হয়েছে।
রকি পেশায় মোটরসাইকেল মেকানিক। বাবার নাম ভুট্টু মিয়া। তারা জেনেভা ক্যাম্পে থাকেন। তার ডান চোখে গুলি লেগেছে।

রকির খালাতে ভাই মিঠু বলেন, রকি জেনেভা ক্যাম্পের বাপ্পির মোটরসাইকেল গ্যারেজে কাজ করে। ওইখানে আন্দোলন চলছিল।
রকি আন্দোলনকারী নয় দাবি করে তিনি বলেন, সংঘর্ষ চলাকালীন গুলি এসে তার চোখে লাগে।

ঢামেক হাসপাতালের চক্ষু বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মৌসুমি সুলতানা জেরিন বলেন, ‘আমরা দেখেছি রকির চোখটি অনেকটা বাইরের দিকে বেরিয়ে আসছে, তবে ভেতরের অবস্থা পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।' রকিকে চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: বিহারি ক্যাম্পে সংঘর্ষে পুলিশসহ আহত কমপক্ষে ২০

/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সুপারিশ পাওয়া প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান
উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ
সর্বশেষ খবর
কাজের জট কমাতে ‘ক্র্যাশ প্রোগ্রামে’ যাচ্ছে দুদক
কাজের জট কমাতে ‘ক্র্যাশ প্রোগ্রামে’ যাচ্ছে দুদক
হরমুজ প্রণালি আর ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরবে না: ইরান
হরমুজ প্রণালি আর ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরবে না: ইরান
হঠাৎ বেড়ে গেলো ডলারের দাম, কারণ কী
হঠাৎ বেড়ে গেলো ডলারের দাম, কারণ কী
এমপির সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ইমাম-মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু
এমপির সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ইমাম-মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব