মাদ্রাসা অধ্যক্ষের ‘হজ ব্যবসা’, ব্যাখ্যা চায় অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ০৩:২১ আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৩:২৯

মাদ্রাসা শিক্ষা বোর্ড

গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দুর্বাটি উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন মোহাম্মদপুর ট্রাভেলস অ্যান্ড ট্যুরস -এর সাব এজেন্ট হিসেবে ‘হজ ব্যবসা’ করছেন এবং প্রতি বছরই হজের সময় সৌদি আরব থাকেন বলে জানা গেছে।

এর পরিপ্রেক্ষিতে বুধবার (৩০ অক্টোবর) অধ্যক্ষের চাকরি ও তার ‘হজ ব্যবসা’ নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ।

অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের ব্যঘাত ঘটিয়ে দীর্ঘ সময় বিদেশে অবস্থান করার জন্য অধ্যক্ষের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা আগামী ১৭ নভেম্বরের মধ্যে অধিদফতরে পাঠাতে বলা হয়েছে।

মহাপরিচালকের চিঠির সূত্রে জানা গেছে, অধক্ষের ‘হজ ব্যবসা’ নিয়ে অভিযোগ করেন প্রশাসনের যুগ্মসচিব হুমায়ূন কবীর। এই অভিযোগ খতিয়ে দেখতে উদ্যোগ নেয় মাদ্রাসা শিক্ষা অধিদফতর। বুধবার (৩০ অক্টোবর) অধ্যক্ষকে নোটিশ পাঠিয়ে বিস্তারিত জানতেও চাওয়া হয়েছে।

 

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু, কোথায় কত দিন বন্ধ
একাদশে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা
রাজশাহীতে যে কারণে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের
সর্বশেষ খবর
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
তিন দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
তিন দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের নিশানা করতে প্রস্তুত ইরান: নিউইয়র্ক টাইমস
মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের নিশানা করতে প্রস্তুত ইরান: নিউইয়র্ক টাইমস
‘তুচ্ছ কারণে’ লাল কার্ড দেখলেন নেইমার, সমালোচনার ঝড়
‘তুচ্ছ কারণে’ লাল কার্ড দেখলেন নেইমার, সমালোচনার ঝড়
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ