রাজউকের অভিযানে ১৬ দোকান অপসারণ, ১২ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ২২:২৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২২:৩১

রাজউকের অভিযানে ১৬ দোকান অপসারণ, ১২ লাখ টাকা জরিমানা রাজধানীর দক্ষিণখান এলাকায় আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার ও নকশাবহির্ভূত অবৈধ স্থাপনা অপসারণে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (৪ নভেম্বর) চালানো এ অভিযানে নির্মাণাধীন ১৬ দোকান গুঁড়িয়ে দেওয়াসহ চার ভবনমালিককে ১২ লাখ টাকা জরিমানা হয়।
রাজউক পরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজউকের জোন-২-এর দক্ষিণখান এলাকার কসাই বাড়ি রোডে রাজউক পরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফ হোসেন ও অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভবনের চারপাশে আবশ্যিক উন্মুক্ত স্থান না রেখে দোকান নির্মাণ করায় চার ভবন মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১৬টি নকশাবহির্ভূত নির্মাণাধীন দোকান ভেঙে দেওয়া হয়।
এছাড়া, একই এলাকায় আবাসিক ভবনের অনুমোদন নিয়ে ব্যাংক পরিচালনা ও সুপারশপ হিসেবে ভাড়া দেওয়ায় দুটি ভবনের মালিককে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। ভবন দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ভবনটি সিলগালা করা হয়।
অভিযানে রাজউকের জোন-২-এর সহকারী অথরাইজড অফিসার তামান্না বিনতে রহমান, জান্নাতুন নাঈমা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭০, সবচেয়ে বেশি মিরপুরে 
খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে আগুন
একদিনের অভিযান নয়, পরিচ্ছন্নতা চলমান প্রক্রিয়া: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
সাগরে লঘুচাপ, চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত
সাগরে লঘুচাপ, চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত
দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ
দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
আমরা আক্রান্ত হয়েছি, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করেছে: কার্নি
আমরা আক্রান্ত হয়েছি, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করেছে: কার্নি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর