খোকার মরদেহে মেয়র আতিকের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১২:২৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১২:২৮

সাদেক হোসেন খোকার মরদেহে মেয়র আতিকুল ইসলামের পুষ্পস্তবক অর্পণ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাদের হোসেন খোকার দ্বিতীয় জানাজা শেষে মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন করেন তিনি।
এদিকে সাদেক হোসেন খোকার প্রতি সম্মান জানিয়ে সিটি করপোরেশনের রেওয়াজ অনুযায়ী আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিডনির ক্যানসারে আক্রান্ত অবস্থায় দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ঢাকায় একাধিক জানাজা শেষে সাদেক হোসেন খোকাকে জুরাইন গোরস্তানে দাফন করা হবে বলে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে।

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম