‘মুহূর্তেই লাখো ভাবনার প্রকাশ করে চিত্র’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৩:০১আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৪:১২
image

ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিন শনিবার (৯ নভেম্বর) সকালে বাংলা একাডেমির কসমিক টেন্টে ‘পাওয়ার অব পিকচার’ সেশনে উপস্থিত ছিলেন গ্রাফিক নভেলিস্ট ও কার্টুনিস্ট ফাহিম আঞ্জুম এবং চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা আবরার আখতার। সঞ্চালক ছিলেন কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়।

‘মুহূর্তেই লাখো ভাবনার প্রকাশ করে চিত্র’
স্থিরচিত্র ও সচলচিত্রের শক্তি ও সমাজে এর প্রভাব নিয়ে সেশনের আলোচনা শুরু হয়। আলোচকরা জানান, সচল হোক কিংবা স্থির, সেটা মুহূর্তেই প্রকাশ করতে পারে লাখো ভাবনা।  সঞ্চালক তন্ময় নির্মাতা জীবনের শুরুর কথা জানতে চাইলে আবরার বলেন, ‘আমি ছোটবেলা থেকেই গল্প নিয়ে কাজ করতাম। আশেপাশের মানুষদের নিজের গল্প বলতাম। আমার মধ্যে যে ছবি বা গল্পের চরিত্রগুলো মাথায় ঘুরতো তা কল্পনার মাধ্যমে আমি অনেকদূরে নিয়ে যেতাম।'
একই প্রশ্ন ফাহিম আঞ্জুমকে করা হলে তিনি বলেন, ‘আমার কার্টুনিস্ট হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা আমাকে অনুপ্রেরণা দেয় তা হলো সুপার হিরো কমিক। আমি ছোটবেলা থেকেই কমিকে ডুবে থাকতাম। নিজে নিজে গল্প বানাতাম। গল্প বলার সে ইচ্ছে থেকেই আমার কার্টুনিস্ট হয়ে যাওয়া।’ সঞ্চালক ও কার্টুনিস্ট তন্ময় বলেন, ‘আমরা আমাদের কাজের ক্ষেত্রে স্বাধীন। এটাই আমাদের অনেক বড় শক্তি।’
কমিকস থেকে সমাজের যে বড় পরিবর্তন এসেছিল, তা নিয়ে আলোচনার মাধ্যমেই ‘পাওয়ার অব পিকচার’ সেশনটি শেষ হয়।

/এনএ/
সম্পর্কিত
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের নবম আসরের
‘সুবিধা সবসময় নেতিবাচক নয়’
‘ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশদের নিয়ে পুরো বিশ্ব হাসছে’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম