বাংলাদেশ-তুরস্ক কোস্ট গার্ড প্রধানের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ০৬:৩০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০৬:৪১

বাঁ থেকে আহমেদ কেনদির ও এম আশরাফুল হক বাংলাদেশে সরকারি সফরে এসেছেন তুরস্কের কোস্ট গার্ড প্রধান আহমেদ কেনদির। বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবনে সিদ্দিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার দিনের সরকারি সফরে গত ৩ ডিসেম্বর তুরস্কের কোস্ট গার্ড প্রধান বাংলাদেশে এসেছেন। সফরে তিনি বাংলাদেশর কোস্ট গার্ড প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

বুধবার তুরস্ক কোস্ট গার্ড প্রধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মেমোরিয়াল পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরে আসেন। সেখানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। সাক্ষাতের সময় উভয় দেশের কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

/আরজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ
পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ
অতিরিক্ত কেনাকাটা কমাবেন কীভাবে? বিশেষজ্ঞদের ৫ পরামর্শ
অতিরিক্ত কেনাকাটা কমাবেন কীভাবে? বিশেষজ্ঞদের ৫ পরামর্শ
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
‘আমাদের একটি ভবন লাগবে, না হয় কষ্ট শেষ হবে না’
‘আমাদের একটি ভবন লাগবে, না হয় কষ্ট শেষ হবে না’
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে