লাগেজ ডেলিভারিতে দায়িত্বহীনতা: সৌদি এয়ারলাইন্সকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ০১:৩২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ০১:৩৬

লাগেজ ডেলিভারিতে দায়িত্বহীনতা: সৌদি এয়ারলাইন্সকে জরিমানা

লাগেজ ডেলিভারিতে অনিয়মের কারণে আবারও জরিমানার মুখোমুখি হতে হয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ‘সাউদিয়া’। সম্প্রতি এয়ারলাইন্সটি তাদের বিভিন্ন ফ্লাইটে ঢাকায় আসা যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর লাগেজ আনতে ব্যর্থ হয়। কয়েকদিন পর যাত্রীদের ফেলে আসা লাগেজ একসঙ্গে করে নিয়ে এলেও দ্রুত হোম ডেলিভারিও দিতে পারেনি এয়ারলাইন্সটি। যাত্রীদের লাগেজ ডেলিভারিতে দায়িত্বহীনতার কারণে বুধবার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত।

লাগেজ ডেলিভারিতে দায়িত্বহীনতা: সৌদি এয়ারলাইন্সকে জরিমানা

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল জানান, সাউদিয়া বিপুল পরিমাণ লাগেজ বিমানবন্দরে তাদের জন্য নির্ধারিত শেলফে রাখতে ব্যর্থ হয়ে কয়েকটি স্থানে স্তূপ করে রাখছিল। স্তূপ করা বিপুল পরিমাণ লাগেজ দ্রুত হোম ডেলিভারি দিতেও পারেনি তারা। ফলে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। বিঘ্নিত হয়েছে বিমানবন্দরের অপারেশন। এ অপরাধে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে গত ৩ জুন লাগেজ ডেলিভারিতে অনিয়ম করায় সাউদিয়াকে এক লাখ টাকা জরিমানা করেছিল হজরত শাহজালাল আান্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত।

প্রসঙ্গত, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) সৌদি আরবের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স। ১৫০টির বেশি ন্যারো এবং ওয়াইডবডি এয়ারবাস এবং বোয়িং বিমানের বহরসমৃদ্ধ সাউদিয়ার ফ্লাইট বিশ্বব্যাপী ৯৫টির বেশি শহরে যাতায়াত করে।

 আরও খবর: লাগেজ ডেলিভারিতে অনিয়ম: সৌদি এয়ারলাইনসকে লাখ টাকা জরিমানা 

/সিএ/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের