বুথে ইভিএমে ভোট দেওয়া শেখাচ্ছেন সহকারী প্রিজাইডিং অফিসার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৪

বুথে ভোটারকে ভোট দেওয়ার নিয়ম শেখাচ্ছেন সহকারী প্রিজাইডিং অফিসার ভোট দেওয়ার জন্য বুথে শুধুমাত্র ভোটারকেই উপস্থিত থাকতে হয়। কিন্তু ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে হওয়ায় একটি কেন্দ্রের বুথে ঢুকে ভোটারকে ভোট দেওয়ার নিয়ম শেখাতে দেখা গেছে সহকারী প্রিজাইডিং অফিসারকে। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) নারী কেন্দ্রের ৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আল মুজাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুথের ভেতরে ঢুকে ভোট দেওয়া দেখা হচ্ছে না। সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোট দেওয়ার বিষয়টি ভোটারদের মধ্যে ম্যানুয়ালি উপস্থাপন করেছেন।’
সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান বলেন, ‘ইভিএম নতুন প্রযুক্তির হওয়ায় অনেকে এতে ভালোভাবে অভ্যস্ত নয়। যার কারণে প্রত্যেককে আমাদের শিখিয়ে দিতে হচ্ছে। দুই-একজনকে পেয়েছি, যারা স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছেন। আমাদের ধারণা, তারা ইউটিউব বা অন্য কোনও মাধ্যম থেকে শিখে এসেছেন।’
বুথে ভোটারের সঙ্গে সহকারী প্রিজাইডিং অফিসার সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে মোট তিনটি ভোটকেন্দ্র রয়েছে। তবে এসব কেন্দ্রের কোনটিতেই বিএনপির এজেন্ট পাওয়া যায়নি।
একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুরুল হক বাংলা ট্রিবিউনকে জানান, সকাল থেকেই বিএনপির কোনও এজেন্ট আমাদের এখানে আসেনি। তবে নৌকা ও হাতপাখা মার্কার এজেন্টদের আমরা পেয়েছি।

/বিআই/ওআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম