কুয়েতে প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলছেন প্রবাসীরা

আ হ জুবেদ, কুয়েত থেকে
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৪

কুয়েত প্রিমিয়ার লিগে অংশ নেওয়া খেলোয়াড় ও কর্মকর্তারা কুয়েতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে প্রতি বছরের মতো শুরু হয়েছে জিলিব নাইট রাইডার্স প্রিমিয়ার লিগ। কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে ১৮টি ক্রিকেট দল এতে অংশগ্রহণ করছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, কর্মব্যস্ত জীবনে প্রবাসীদের অবসর সময়ে চিত্তবিনোদন, দেশীয় সংস্কৃতি ও খেলাধুলার চর্চা ধরে রাখতে এই লিগের আয়োজন করা হয়। তাদের আশা, বিভিন্ন পর্যায়ের প্রবাসীদের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

কুয়েত প্রিমিয়ার লিগের খেলা কুয়েত প্রবাসীরা মনে করেন, এ ধরনের খেলাধুলামূলক আয়োজন আরও বেশি করে হলে প্রবাসীদের সুস্বাস্থ্যের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে প্রবাসী যুবসমাজের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে।

গত ৩১ জানুয়ারি ‘জিলিব নাইট রাইডার্স প্রিমিয়ার লিগ ২০২০’ উদ্বোধনের মাধ্যমে মাঠে গড়ায় এবারের আসরের প্রথম খেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন।

কুয়েত প্রিমিয়ার লিগের উদ্বোধনী আয়োজনে অতিথিরা অনুষ্ঠানে আরও ছিলেন জিলিব নাইট রাইডার্স ও জিলিব প্রবাসী ক্লাব কুয়েতের উপদেষ্টা সাঈদ নূর, হুমায়ুন আলী, জাহাঙ্গীর খান পলাশ, মাহি আলম মাহি, আব্দুস সালাম ও মো. বিল্লাল হুসেন। সভাপতিত্ব করেন জিলিব নাইট রাইডার্স ও জিলিব প্রবাসী ক্লাব, কুয়েতের সভাপতি মো. নাজিম উদ্দিন। পরিচালনায় মোহাম্মদ মোয়াজ্জেম হুসেন ও আজিজুল হক।

/এনসি/জেএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান