পাইপ ফেটে তীব্র বেগে বের হচ্ছে গ্যাস (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৪

 রাজধানীর উত্তরায় হাউস বিল্ডিং মোড়ে ১২ ইঞ্চি ব্যাসের একটি পাইপলাইন ফেটে তীব্র বেগে গ্যাস বের হওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। এ অবস্থায় যেকোনও সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ২০.৫ কিলোমিটার বিআরটি লাইন প্রকল্প নির্মাণ কাজের সময় মাটি খুঁড়তে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। পরে প্রকল্প এলাকার নিরাপত্তাকর্মীরা দুর্ঘটনাস্থল লাল কাপড় দিয়ে ঘেরাও করে রাখেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে দুর্ঘটনার কারণ জানাতে পারেননি ট্রাফিক পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল হক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সেখানে ১২ ইঞ্চি ব্যাসের একটি গ্যাসপাইপ ফেটে গেছে। তবে কেন এই দুর্ঘটনা ঘটেছে তা এখন বলতে পারবো না। সেখানে তিতাসের লোকজন গেছে, ফায়ার সার্ভিসও রয়েছে। আমরা গাড়ি ডাইভারশন করে দিয়েছি, যাতে সেখান দিয়ে গাড়ি না যায়।

/এসএস/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের