ঢাকায় রাতভর ঝড়-বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২০, ০৭:৪১আপডেট : ২১ মে ২০২০, ০৭:৪২

ঝড় (ফাইল ছবি) রাতভর ঝড় হয়েছে রাজধানী ঢাকায়। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে প্রায় সারারাত। ভোরের দিকে বৃষ্টির পরিমাণ কমে এলেও  মাঝে মাঝেই দমকা হাওয়া বইছে। আজ বৃহস্পতিবার (২১ মে) আকাশ মেঘলা থাকতে পারে।
বুধবার (২০মে) সন্ধ্যায় বাংলাদেশের উপকূলের একেবারেই খুব কাছ দিয়ে ভারতের আছড়ে পড়ে সুপার সাইক্লোন আম্পান। যদিও মূল অংশ ভারতে ছিল কিন্তু এই ঝড়ের ব্যাস ছিল প্রায় ৫০০ কিলোমিটারের মতো। ফলে তীব্র গতির এই ঝড়ের তাণ্ডব শুরু হয় উপকূলীয় জেলা সাতক্ষীরা,  খুলনা অঞ্চল দিয়ে। এর প্রভাবে বুধবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। সন্ধ্যায় ঝড় আসার সঙ্গে সঙ্গেই  দেশের অন্য জেলাগুলোর মতো ঢাকাও শুরু হয় দমকা হাওয়া আর বৃষ্টি।  বৃষ্টি কখনও মুষলধারে আবার কখনও কম ছিল। তবে দমকা বাতাসের দাপট এত বেশি ছিল যে রাজধানীবাসীর অনেকেই ধরে নেন আম্পান ঢাকায় চলে এসেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঝড়ের তাণ্ডবে অনেক এলাকায় গাছ, গাছের ডাল ভেঙে পড়েছে। গাছ পড়ে কয়েকটি এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঢাকার বাইরের তিন জেলায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ঢাকার এমন কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দমকা বাতাসের ভয়ে অনেকেই রাতভর আতঙ্কে কাটিয়েছেন।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, আম্পানের প্রভাবে আজও দেশের আকাশ বৈরি থাকবে। একইভাবে ঢাকায়ও। পূর্বাভাসে বলা হয়, আজ সারাদিন ঢাকা ও এর আওতাধীন জেলাগুলোর আকাশ সারাদেশের মতো মেঘাচ্ছন্ন থাকতে পারে। যদিও দমকা হাওয়া আর বৃষ্টির পরিমাণ কমে এসেছে। কিন্তু তারপরও অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক