ডা. জাফরুল্লাহর স্ত্রী ও ছেলে করোনা আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২০, ২০:২১আপডেট : ৩১ মে ২০২০, ২০:৩৪

ডা. জাফরুল্লাহর স্ত্রী ও ছেলে করোনা আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও ছেলের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। রবিবার (৩১ মে) সন্ধ্যায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,  আজ আমার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা বর্তমানে বাসায় আছেন। তবে শিরীনকে হাসপাতালে নিয়ে আসতে হবে। আর ছেলে বাসায় থেকেই চিকিৎসা নেবেন।
এর আগে গত ২৫ মে করোনাভাইরাসে আক্রান্ত হন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বর্তমানে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমি হাসপাতালে আছি। শরীরের অবস্থাও ভালো। তেমন কোনও সমস্যা নেই। এখন শরীরে জ্বর নেই। কাশি আছে। শ্বাসকষ্ট হচ্ছে। অক্সিজেন নিচ্ছি।’
প্রসঙ্গত, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়।

/এএইচআর/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ