পুলিশে করোনায় আক্রান্ত ১১ হাজার, মৃত্যু ৪৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ১৯:০৮আপডেট : ০১ জুলাই ২০২০, ১৯:১০

বাংলাদেশ পুলিশ করোনা সংক্রমণ শুরুর পর থেকে বুধবার (১ জুলাই) পর্যন্ত সারাদেশে প্রায় ১১ হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৪৩ জন পুলিশ সদস্য। সর্বশেষ বুধবার দুপুরে এএসআই মো. আবুল কালাম আজাদ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি রাজশাহী জেলা পুলিশের কোর্ট শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের সূত্র জানায়, এএসআই  আবুল কালাম আজাদ বুধবার দুপুর একটায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এএসআই (নিরস্ত্র)আজাদ ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। তার বাড়ি বগুড়ায়।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, সারাদেশে বুধবার (১ জুলাই) পর্যন্ত বাংলাদেশ পুলিশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৫৮ জন। এরমধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন দুই হাজার ৩০৩ জন। কোয়ারেন্টিনে আছেন ১১ হাজার ৮২৩ জন। আইসোলোশনে আছেন ৪ হাজার ৩১৫ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন ৪৩ জন।

করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ৮৬৫ জন পুলিশ সদস্য। এরমধ্যে প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য আবারও কাজে যোগ দিয়েছেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম