প্রবাসীরা মানবিক সহায়তা পাবেন যেভাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ১৬:২৬আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৬:৩৮

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশফেরত অসহায়, ক্ষতিগ্রস্ত, দরিদ্র কর্মী ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের পরিবারের সদস্যদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ দেশে চলমান সহায়তা কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়ে পত্র জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গত ২৬ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সুপারিশের প্রেক্ষিতে এই পরিপত্র জারি করা হয়। এরই প্রেক্ষিতে গত ১ জুলাই জারিকৃত পত্রে বিদেশফেরত অসহায়, ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কর্মী এবং প্রবাসী কর্মীদের পরিবারকে উপজেলাভিত্তিক বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে মানবিক সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান।
মন্ত্রণালয় জানায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জেলা কর্মসংস্থান অফিসের মাধ্যমে প্রাপ্ত তালিকার ভিত্তিতে এই সহায়তা প্রদান করা হবে। এক্ষেত্রে মানবিক সহায়তা পেতে ইচ্ছুক সকল বিদেশ ফেরত কর্মী ও প্রবাসী কর্মীদের পরিবারকে নিজ নিজ জেলার জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে এবং যেসব জেলায় কর্মসংস্থান অফিস নেই, সেসব জেলার জেলা সদরে অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (www.probashi.gov.bd) এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (www.bmet.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এসও/এমআর/
সম্পর্কিত
ইকো রিসোর্ট, বেনজীর ও আমাদের পরিবেশ দিবস উদযাপন
খাদ্যপণ্যে মূল্যস্ফীতির লাগাম টানবে কে?
দুর্নীতির ধারণাসূচক: ক্রমাগত উপেক্ষার ফল কী?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম