ঢাবি সাংবাদিক সমিতির সা. সম্পাদকের ওপর হামলায় ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি
০২ আগস্ট ২০২০, ০১:৩৭আপডেট : ০২ আগস্ট ২০২০, ০১:৪২

ঢাবি সংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১২-২০১৩ সেশনের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

কোরবানির গোশত বণ্টনের অনিয়মের প্রতিবাদ করায় ঈদের দিন স্থানীয় মেম্বার তার ওপর এ হামলা চালায়। এ ঘটনায় ১ আগস্ট রাতে ঢাবি ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক আদনান আজিজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয়।

যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, নিজ বাড়ি ঝিনাইদহের মহেশপুর থানার অন্তর্গত বাঁশবাড়ি ইউনিয়নের গাড়াপোতা গ্রামের স্থানীয় মেম্বার কর্তৃক নৃশংসতার শিকার ইমরান ও তার ছোট ভাই আকরাম। তাদের দোষ ছিল তারা অন্যায়ের প্রতিবাদ করেছেন। পবিত্র ঈদের দিন কোরবানির গোশত নিয়েও অনিয়ম হচ্ছে। গ্রামের দুঃখী-দুস্থদের কোরবানির গোশত নিয়ে অনিয়ম করা বৈধতা পায়, যখন হামলাকারী নির্বিঘ্নে চলাচল করে আর সাংবাদিক ইমরান প্রতিবাদ করায় হাসপাতালের বেডে শুয়ে কাতরায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুততম সময়ে হামলার সঙ্গে যুক্ত মেম্বারকে গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবি জানাই।

/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম