ক্রসফায়ারে প্রবাসীকে হত্যার বিচার ও আটকদের মুক্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২০, ১৩:০৬আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৩:০৬

মানববন্ধনে বক্তারা কক্সবাজারের চকরিয়ায় প্রবাসী জাফরকে ক্রসফায়ারে হত্যা এবং দেশের বিভিন্ন থানায় আটক ২৫৫ জন প্রবাসীর মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। শুক্রবার (২১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চকরিয়ায় ওমান প্রবাসী জাফরকে গ্রেফতার করে চাঁদা দাবি করা হয়। ৫০ লাখ টাকা চাঁদা না পেলে তাকে ক্রসফায়ার দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় পরিবারকে। সে টাকা দিতে না পারায় তাকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। অন্য দিকে কিছু প্রবাসী দেশের বাইরে অপরাধ করলেও তাদেরকে এ দেশের বিভিন্ন জেলে আটকে রাখা হয়েছে। আর এমন প্রবাসীর সংখ্যা প্রায় ২৫৫ জন। তাদের কাউকে হয়তো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে নয়তো বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তারা হয়তো দেশের বাইরে অপরাধ করেছে কিন্তু দেশে তো করেনি।

বক্তারা আরও বলেন, ওমান প্রবাসী জাফর হত্যার বিচার চাই আমরা। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলে থাকা ২৫৫ জন প্রবাসীর মুক্তি দাবি করছি।

মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার ও যুব অধিকার পরিষদের কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান