স্ত্রীকে নির্যাতন ও ভ্রূণ হত্যা মামলায় এএসপি কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৬

এএসপি নাজমুস সাকিব যৌতুকের দাবিতে স্ত্রীকে দফায় দফায় শারীরিক নির্যাতন ও ভ্রূণ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের এএসপি নাজমুস সাকিবকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চার সপ্তাহের জামিন শেষে আদালতে আত্মসমর্পন করে আবার জামিন চাইলে আদালত না নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। নাজসুস সাকিব সর্বশেষ খাগড়াছড়ির এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

দফায় দফায় শারীরিক নির্যাতন ও জোর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে গত ৪ মে রমনা থানায় মামলা দায়ের করেন নাজমুস সাকিবের স্ত্রী ইসরাত রহমান। মামলায় সাকিবের বাবা ও মাকেও আসামি করা হয়। গত ১৮ আগস্ট নাজমুস সাকিবকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি নাজমুস সাকিব চার সপ্তাহের জামিন শেষে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আত্মসমর্পন করে আবার জামিনের আবেদন করেছিলেন। শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৬ এর বিচারক আব্দুল আল মামুন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকাল ৫টার দিকে এ আদেশ দেওয়া হয়।’

আদালত সূত্রে জানা গেছে, বিচারকের আদেশের পর আসামি নাজমুস সাকিবকে কিছুক্ষণ আদালতের গারদে রাখা হয়। এরপর সেখান থেকে কারাগারে নেওয়া হয়।

মামলার অভিযোগে থেকে জানা গেছে, তিন বছর আগে নাজমুস সাকিবের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মুক্তিযোদ্ধা পরিবারের কন্যা ইসরাত রহমানের। স্ত্রী ইসরাতের দাবি, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শুরু হয় শারীরিক নির্যাতন। স্বামীর নির্যাতনে কয়েকবার হাসপাতালেও চিকিৎসা নিতে হয় তাকে। ২০১৯ সালের জুলাই মাসে তাকে জোর করে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ করেছেন ইসরাত রহমান।

এদিকে, এএসপি নাজমুস সাকিবকে গত ২৮ আগস্ট থেকে সাময়িক বরখাস্ত করতে পুলিশ সদর দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনও আদেশ এখনও খাগড়াছড়ির এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষ পাননি।

আরও পড়ুন- 

স্ত্রীকে নির্যাতন ও ভ্রূণ হত্যা: বরখাস্ত হচ্ছেন সেই এএসপি

স্ত্রীকে নির্যাতন ও গর্ভপাতের অভিযোগের মামলায় সেই এএসপি’র জামিন 

/আরজে/এফএস/
সম্পর্কিত
৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ডিএমপির অভিযানে একদিনে ৪৫৮ জন গ্রেফতার, ২৮ লাখ টাকার জালনোট উদ্ধার
৫ আগস্টকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার
সর্বশেষ খবর
চীনের জিয়াংসি ইউনিভার্সিটির সঙ্গে একাডেমিক সহযোগিতায় ইউল্যাবের চুক্তি
চীনের জিয়াংসি ইউনিভার্সিটির সঙ্গে একাডেমিক সহযোগিতায় ইউল্যাবের চুক্তি
বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার
বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার
পিস্তলের মতো দেখতে লাইটার দিয়ে স্ত্রীকে ভয় দেখানো যুবক গ্রেফতার
পিস্তলের মতো দেখতে লাইটার দিয়ে স্ত্রীকে ভয় দেখানো যুবক গ্রেফতার
বিশ্বকাপে মেসিকে আটকাতে গিয়ে বুকেই ঘুষি মারেন, তারপর...
বিশ্বকাপে মেসিকে আটকাতে গিয়ে বুকেই ঘুষি মারেন, তারপর...
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান