ফি কমানোর দাবিতে মনিপুর স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ১৯:২৭আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৯:২৯

ফি কমানোর দাবিতে মনিপুর স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ টিউশন ফি’র সঙ্গে বিদ্যুতসহ অন্যান্য ইউটিলিটি চার্জ বাতিল ও করোনার কারণে টিউশন ফি কমানোর দাবিতে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুলের সামনের প্রধান সড়কে বিক্ষোভ করেছেন অভিভাবকরা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে বেলা আড়াইটা পর্যন্ত অভিভাবকরা সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যানজট সৃষ্টি দেখা দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত শেখ নাজিম উদ্দিন জানান, করোনার সময় অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে অভিভাবকরা সড়কে অবরোধ করছেন। তবে অভিভাবক ও স্কুল প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করেন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।
অভিভাবক মজিবুর রহমান লিটন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অথচ বিদ্যুৎ বিল, পানির বিলসহ অন্যান্য ইউটিলিটি বিল নিচ্ছে মনিপুর স্কুল। করোনার সময় অনেক অভিভাবকরা ঠিকমত আয় করতে পারছেন না। সে কারণে টিউশন ফি কিছু কনসিডার করার দাবি জানাতে বিক্ষোভ করেছি।
এদিকে অভিভাবকদের সড়ক অবরোধ করায় ওই এলাকার বিভিন্ন সড়কে যান যান চলাচল এক প্রকার বন্ধ হয়ে গেছে। এ সময় দুর্ভোগে পড়েন অনেক পথচারী।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের