ন্যাশনাল ডিফেন্স কলেজে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ২০:৩১আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২১:৩৮

ন্যাশনাল ডিফেন্স কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। এছাড়াও এনডিসিই-জার্নালের প্রথম সংখ্যার ওয়েবসাইট এবং একটি বিশেষ এনডিসি জার্নাল উন্মুক্ত করেন তিনি।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ন্যাশনাল ডিফেন্স কলেজ লাইব্রেরিতে পৃথক একটি সেকশনে বঙ্গবন্ধুর ছবি, পোস্টার, বই, সিডি প্রভৃতির সমন্বয়ে বঙ্গবন্ধু কর্নারটি সাজানো হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ তার উদ্বোধনী বক্তব্য বলেন, ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হয়েছে। শুধু স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠাই নয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা এবং উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়। বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজে বঙ্গবন্ধু কর্নার স্থাপন এবং বিশেষ এনডিসি জার্নাল প্রকাশ করা হয়েছে। যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ তুলে ধরতে সক্ষম হবে।

উদ্বোধনের সময় কলেজের সব ফ্যাকাল্টি ও স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

/জেইউ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের