ইসলাম শিক্ষা বাদ দেওয়ার খবর ‘গুজব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৮:৩৮আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ২০:১৫

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ কখনোই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হবে মর্মে মন্তব্য করেননি। এটি গুজব।

সোমবার (৩০ নভেম্বর) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ইসলাম শিক্ষার বই

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ নভেম্বর একটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদে বলা হয়, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সম্মেলনে ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈশা শাহেদী  শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে দাবি করেছেন, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হবে। যা ভিত্তিহীন ও গুজব। বস্তুতপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ কখনোই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হবে মর্মে মন্তব্য করেননি। তাই এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

/এসএমএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম