ধর্ষণ মামলা: ছাত্র অধিকার পরিষদের দুই নেতার জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ১৭:১৬আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৭:১৬

মহানগর দায়রা জজ আদালত (ছবি- নাসিরুল ইসলাম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। 

যে দুই জনের জামিন নামঞ্জুর হয়েছে তারা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।

এসময় আসামিদের পক্ষে আইনজীবী মোহাম্মদ হানিফ, সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলামসহ কয়েকজন জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদেশ দেন।

এর আগে সোমবার (৭ ডিসেম্বর) ঢাকা ম্যাট্রেপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত এ মামলায়  তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো.সাইফুল ইসলাম, নাজমুল হাসান সোহাগ ও সাংগঠনটিক ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা। গত ৩ ডিসেম্বর তাদের দুই দিনের রিমান্ড মন্জুর করেন আদালত।

গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি করেন। মামলায় মোট ছয় জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে এজহারে তিন নম্বর আসামি হিসেবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ধর্ষণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়েছে।

নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

এদিকে, কোতোয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীর করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়। এরপর থেকে আসামিরা কারাগারে রয়েছেন।

আরও পড়ুন- 

নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে সেই শিক্ষার্থীর মামলা

ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নুরসহ ছয় জনের বিরুদ্ধে আরও একটি মামলা

মামুন ও নুরদের বিরুদ্ধে ধর্ষণ মামলায় যা বলা হয়েছে

ভিপি নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিলের দিন ধার্য

নুরসহ ছয় জনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য

ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের তিন নেতা রিমান্ডে

 

/এমএইচজে/এফএস/
সম্পর্কিত
বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২৮৯৭ মামলা
সর্বশেষ খবর
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ চলবে
উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ চলবে
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার